চিরিরবন্দরে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে ব্যবসায়ীকে জরিমানা

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার রানীরবন্দর বাজারে অসুস্থ গরুর মাংস বিক্রির অভিযোগে এক মাংস বিক্রেতাকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার(৩০ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) শাহানা আফরোজ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারি প্রাণিসম্পদ কর্মকর্তা (প্রাণিস্বাস্থ্য) মোঃ মকবুল হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। গোপন সূত্রে…

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল

এপিএন ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। এ লক্ষ্যে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও পর্যটন খাতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দেশটি। রোববার (২৮ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এ আগ্রহের কথা জানান। বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান…

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি- বিএসএফ এর সৌজন্য সাক্ষাত ও রিট্রিট সেরমনি প্যারেড

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি’র আহবানে বিজিবি – বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাত ও রিট্রিট সেরমনি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ মার্চ বিকেল সাড়ে ৪টা থেকে সাড় ৫টা পর্যন্ত ১৮ বিজিবি ,পঞ্চগড় ব্যাটালিয়ন এর বাংলাবান্ধা বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকা সীমান্ত পিলার ৭৩২/১…

চিরিরবন্দরে কোটি টাকার কষ্টি পাথরের মূর্তি উদ্ধার, আটক ২

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে বিজিবির বিশেষ অভিযানে ২ জনকে আটক করে দুষ্প্রাপ্য কষ্টিপাথরের মূর্তি ও বেলে পাথরের শীলা উদ্ধার করা হয়েছে। গত ২৬ মার্চ বৃহস্পতিবার দিবাগত ভোররাত সাড়ে ৩ টায় দিনাজপুর বর্ডার গার্ড বাংলাদেশের ৪২ ব্যাটালিয়নের একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে চিরিরবন্দর থানা পুলিশের সহায়তায় রানীরবন্দর এলাকায় অভিযান চালিয়ে ২ জনকে আটক…

চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা শুরু, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় এবং কোরবানি করেন তারা। সকাল ৯টায় উপজেলার সাইতাঁড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের…

চিরিরবন্দরে ৩ বস্তা পরিত্যক্ত গাঁজা ও ৩ মাদকসেবী আটক।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১৮ লক্ষ টাকা মুল্যের ৩ বস্তা গাঁজা ও মাদক বিক্রিকালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।  চিরিরবন্দর থানা সূত্রে যায় গেছে, গত ১৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর গ্রামের দারুল ফালাহ মাদরাসার সামনে এস আই আশরাফুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ…

সৈয়দপুরে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

​এপিএন২৪ টিভি , সৈয়দপুর (নীলফামারী): “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে সমবায়ীদের সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ​উপজেলা সমবায় কার্যালয়, সৈয়দপুরের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়, নীলফামারীর ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ​উক্ত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা…

সৈয়দপুরে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত: মদিনা জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ সেবা নিশ্চিত

​এপিএন২৪ টিভি :  সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কার্যক্রম পরিচালনা করছে মদিনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। দিনাজপুর রোডের জননী কুরিয়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। ​প্রতিষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও পরিচালক মো: ইজাহার ইসলাম।…

সৈয়দপুরে ১নং কামারপুকুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নূর আলম ভরসা

​এপিএন২৪টিভি : সৈয়দপুর: আসন্ন ১নং কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ব্যপক প্রচার-প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নূর আলম ভরসা। ​“দিন বদলের অঙ্গীকার, কামারপুকুর ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে…

নীলফামারীতে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নীলফামারী জেলা শাখার উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) নীলফামারী শহরের ‘স্কাই ভিউ রেস্টুরেন্টে’ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বেসরকারি স্বাস্থ্যসেবার…