সৈয়দপুর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকের নামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ।

​সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: গত ১৮ই মে ২০২৬ তারিখে দৈনিক ‘মুক্ত খবর’ পত্রিকায় এবং পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে “সৈয়দপুর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে দলিল লেখক মো: রাজু সরকার-এর বিরুদ্ধে যে মনগড়া বক্তব্য এবং অতিরিক্ত অর্থ আদায়ের সম্পূর্ণ কাল্পনিক অভিযোগ আনা হয়েছে, তা একপেশে, ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত এবং সত্যের চরম অপলাপ মাত্র।

এ বিষয়ে রাজু সরকার জানান, দলিল সম্পাদন এবং রেজিস্ট্রেশন প্রক্রিয়ায় অতিরিক্ত  অর্থ কখনো দাবি বা গ্রহণ করা হয়নি। সংবাদে উল্লিখিত অভিযোগকারী ক্রেতা ইয়াসিন আলী ও এসহাক আলী মূলত জমি সংক্রান্ত জটিলতা ও তাদের নিজস্ব কাগজপত্রের বড় ধরণের ঘাটতি আড়াল করতে এবং নিয়মতান্ত্রিক সরকারি ফি প্রদান এড়াতে এই মিথ্যা ও বানোয়াট অভিযোগটি সাজিয়েছেন।

​উক্ত সংবাদে সংশ্লিষ্ট দলিল লেখকের নামে যে কথিত বক্তব্য প্রকাশ করা হয়েছে, তা সম্পূর্ণ বিকৃত এবং প্রসঙ্গহীনভাবে জোড়াতালি দিয়ে উপস্থাপন করা হয়েছে, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এই অসত্য, বানোয়াট ও একপেশে সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি।

​প্রকৃতপক্ষে, সৈয়দপুর সাব-রেজিস্ট্রার অফিসে দলিল লেখক সমিতির । এখানে কোনো প্রকার সিন্ডিকেট চক্রের অস্তিত্ব নেই। একটি বিশেষ মহল নিজেদের ব্যক্তিস্বার্থ চরিতার্থ করতে এবং স্থানীয় দলিল লেখকদের দীর্ঘদিনের সুনাম ও ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টায় সাংবাদিকদের ভুল ও বিভ্রান্তিকর তথ্য সরবরাহ করে এই মানহানিকর সংবাদটি প্রকাশ করিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *