সৈয়দপুর বিআরডিবি হলরুমে চরম ভোগান্তি: ৮টি ফ্যানের ৬টিই বিকল, গরমে অতিষ্ঠ
বিশেষ প্রতিনিধি, সৈয়দপুর:
নীলফামারীর সৈয়দপুরে বিআরডিবি (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) হলরুমে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাবে চরম ভোগান্তির শিকার হচ্ছেন প্রশিক্ষণ নিতে আসা সমবায় সমিতির প্রতিনিধিরা। উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এবং ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের বাস্তবায়নে আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে এসে তীব্র গরমে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
ভিডিও চিত্র ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিআরডিবি হলরুমটিতে মোট ৮টি সিলিং ফ্যান থাকলেও তার মধ্যে ৬টি ফ্যানই দীর্ঘদিন ধরে অকেজো ও নষ্ট হয়ে পড়ে রয়েছে। চালু থাকা মাত্র ২ টি ফ্যান দিয়ে পুরো হলরুমের আবহাওয়া স্বাভাবিক রাখা সম্ভব হচ্ছে না। ফলে প্রচণ্ড গরমের মধ্যেই সৈয়দপুর উপজেলার বিভিন্ন সমবায় সমিতির সভাপতি, সম্পাদক ও সদস্যরা বাধ্য হয়ে প্রশিক্ষণ গ্রহণ করছেন।
প্রশিক্ষণে অংশ নেওয়া সমবায়ীরা জানান, হলরুমে সিলিং ফ্যান অকেজো থাকায় তীব্র গরমে মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে। এতে সমবায় প্রশিক্ষণ কর্মসূচির মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। দ্রুত নষ্ট ফ্যানগুলো মেরামত বা নতুন ফ্যান প্রতিস্থাপনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন

