সৈয়দপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত

এপিএন ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা” অনুষ্ঠিত হয়েছে। ​আজ ২৩ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) সৈয়দপুর উপজেলা সম্মেলন কক্ষে ‘জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা’ (ফেসিং) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে সৈয়দপুর উপজেলা “নাগরিক প্ল্যাটফর্ম”। ​জিএফএ কনসালটিং গ্রুপ জার্মান- এর কারিগরি…

১৫ জুলাই বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

মোঃ ফয়সাল শেখ: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সদস্য ও ২ নম্বর সাতনালা ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ. কে. এম ফজলুর রহমান দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ জুলাই। অকালপ্রয়াত এই জননন্দিত নেতার প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।…

চিরিরবন্দরে নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুর চিরিরবন্দর উপজেলা কাঁকড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে রাজা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  সোমবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কাঁকড়া নদীর রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। রাজার বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায়। তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বন্ধু জিহাদ ও জীদ বলেন,…

নীলফামারী জেলা মাইক্রো পিক আপ ও কার মালিক সমিতির, ও বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন উপ কমটিযৌথ আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুর শহরের ফুড পার্কে অত্যন্ত উৎসবমুখর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার মালিক সমিতি এবং জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের (মাইক্রোবাস, জিপকার ও পিকআপ উপ-কমিটি)-এর এক যৌথ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ​উক্ত গুরুত্বপূর্ণ সভায় সভাপতিত্ব করেন নীলফামারী মাইক্রো, পিকআপ ও কার মালিক সমিতির প্রধান নির্বাচন কমিশনার এডভোকেট   খালিদ ইকবাল। ​সভায়…

তারাগঞ্জে শিশু সানজিদা হত্যা: প্রধান আসামি গ্রেপ্তার

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):রংপুরের তারাগঞ্জে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী সানজিদা আক্তারকে (৯) ধর্ষণের পর হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত মুজাহিদ ইসলামকে (১৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে উপজেলার ভীমপুর কোরানিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে ওই গ্রামের সেকেন্দার আলীর ছেলে।মঙ্গলবার বিকেলে তারাগঞ্জ থানা চত্বরে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে রংপুর জেলা পুলিশ সুপার মোজাম্মেল হক…

তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দোকান ঘর বরাদ্দে চরম অনিয়ম।

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধ:রংপুরের তারাগঞ্জ ও/এ মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকান ঘর বরাদ্দে ‘চান্দিনা বন্দোবস্ত’ নীতিমালা ও ভূমি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চান্দিনা বন্দোবস্ত বিধান লঙ্ঘন করে একই পরিবারের আত্মীয়-স্বজনদের নামে একাধিক দোকান বরাদ্দ দেয়ার অভিযোগ রয়েছে। সরজমিনে গিয়ে জানা গেছ, প্রচলিত চান্দিনা বন্দোবস্ত আইন ও সরকারি…

চিরিরবন্দরে ৮৩০ খামারির মাঝে ডেইরি উপকরণ বিতরণ।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ৮৩০ জন ডেইরি খামারির মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার…

দিনাজপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৮ মে) দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি) প্রশিক্ষণ কেন্দ্রে ব্র্যাক নার্সারি-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ৫০ জনের বেশি কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য,…

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

​প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা প্রশাসন এবং কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প (উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর) এর যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।​‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে…

নীলফামারীতে  তিন দিনব্যাপী বইমেলা সম্পন্ন: সমাপনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

​নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: নীলফামারীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই মেলা আজ ২৩শে এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। ​মেলার সমাপনী ও বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) জনাব ব্যারিস্টার মাহমুদুল হক।…