১৫ জুলাই বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ ফজলুর রহমান দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

মোঃ ফয়সাল শেখ: দিনাজপুরের চিরিরবন্দর উপজেলা বিএনপির ১ম যুগ্ম আহ্বায়ক, জেলা বিএনপির সাবেক সদস্য ও ২ নম্বর সাতনালা ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ এ. কে. এম ফজলুর রহমান দুলালের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী ১৫ জুলাই। অকালপ্রয়াত এই জননন্দিত নেতার প্রয়াণ দিবসে তাঁর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন এলাকার সর্বস্তরের সাধারণ মানুষ, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা।…

চিরিরবন্দরে নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুর চিরিরবন্দর উপজেলা কাঁকড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে রাজা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  সোমবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কাঁকড়া নদীর রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। রাজার বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায়। তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বন্ধু জিহাদ ও জীদ বলেন,…

তারাগঞ্জ ও/এ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের দোকান ঘর বরাদ্দে চরম অনিয়ম।

তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধ:রংপুরের তারাগঞ্জ ও/এ মডেল উচ্চ বিদ্যালয় মার্কেটের দোকান ঘর বরাদ্দে ‘চান্দিনা বন্দোবস্ত’ নীতিমালা ও ভূমি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখানোর অভিযোগ উঠেছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বজনপ্রীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে চান্দিনা বন্দোবস্ত বিধান লঙ্ঘন করে একই পরিবারের আত্মীয়-স্বজনদের নামে একাধিক দোকান বরাদ্দ দেয়ার অভিযোগ রয়েছে। সরজমিনে গিয়ে জানা গেছ, প্রচলিত চান্দিনা বন্দোবস্ত আইন ও সরকারি…

বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হরেন্দ্র নাথ রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু হরেন্দ্র নাথ রায়-এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়। ​বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক নাজমুল হক ও সিনিয়র শিক্ষক সহ অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী শিক্ষকের সুদীর্ঘ…

সৈয়দপুর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকের নামে প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ ।

​সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: গত ১৮ই মে ২০২৬ তারিখে দৈনিক ‘মুক্ত খবর’ পত্রিকায় এবং পরবর্তীতে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে “সৈয়দপুর সাব-রেজিস্ট্রার অফিসের দলিল লেখকের অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ” শিরোনামে প্রকাশিত সংবাদটি আমাদের দৃষ্টিগোচর হয়েছে। উক্ত সংবাদে দলিল লেখক মো: রাজু সরকার-এর বিরুদ্ধে যে মনগড়া বক্তব্য এবং অতিরিক্ত অর্থ আদায়ের সম্পূর্ণ কাল্পনিক অভিযোগ আনা হয়েছে, তা একপেশে,…

দিনাজপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৮ মে) দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি) প্রশিক্ষণ কেন্দ্রে ব্র্যাক নার্সারি-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ৫০ জনের বেশি কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য,…

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

​প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা প্রশাসন এবং কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প (উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর) এর যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।​‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে…

তারাগঞ্জে ৪৪৬ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা

​প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):রংপুরের তারাগঞ্জ উপজেলায় পাচারকালে ৪৪৬ লিটার অবৈধ পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের শিয়ালডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে পেট্রোল পরিবহনের দায়ে ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারাগঞ্জ…

নীলফামারীতে  তিন দিনব্যাপী বইমেলা সম্পন্ন: সমাপনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

​নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: নীলফামারীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই মেলা আজ ২৩শে এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। ​মেলার সমাপনী ও বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) জনাব ব্যারিস্টার মাহমুদুল হক।…

সেপাক টাকরোতে আইরিনের জয়জয়কার: উল্লাসিত বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়

​ ​নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর | সৈয়দপুরের ক্রীড়াঙ্গনে এক নতুন নক্ষত্রের উদয় হয়েছে। সেপাক টাকরো খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের গর্বিত এস এস সি পরীক্ষার্থী আইরিন। তার এই অনন্য অর্জনে এখন আনন্দের জোয়ার বইছে পুরো স্কুল জুড়ে। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী আইরিনের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত। ​আইরিনের এই সাফল্যের পথচলা…