সৈয়দপুরে ডিএনসির অভিযান: ১০০ পিস টাপেন্টাডলসহ আটক ১, সাজা ৩ জনকে


​বিশেষ প্রতিনিধি, নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর পৃথক দুটি অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে এবং মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
​বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১:৩০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত সৈয়দপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
​মোবাইল কোর্টে ৩ জনের কারাদণ্ড:
ডিএনসি নীলফামারীর একটি আভিযানিক দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (ভূমি) মোঃ সাব্বির হোসেনের নেতৃত্বে সৈয়দপুরে মোবাইল কোর্ট পরিচালনা করে। এ সময় মাদক সংরক্ষণ ও সেবনরত অবস্থায় ৩ জনকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আসামি মোঃ আজমল হোসেন (৩০)-কে ১ বছরের কারাদণ্ড এবং মোঃ সাজ্জাদ আলী (২৯) ও মোঃ সাক্কু (৫৮)-কে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়। অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ডিএনসি নীলফামারীর উপ-পরিদর্শক (এসআই) মোঃ সাকিব সরকার।
​দণ্ডপ্রাপ্তরা হলেন—সৈয়দপুরের গোলাহাট ১নং ক্যাম্পের মৃত আজমত আলীর ছেলে মোঃ সাজ্জাদ আলী, পুরাতন বাবুপাড়ার মৃত আঃ হাকিমের ছেলে মোঃ সাক্কু এবং একই এলাকার মৃত আলী হোসেনের ছেলে মোঃ আজমল হোসেন।
​১০০ পিস টাপেন্টাডলসহ নিয়মিত মামলায় গ্রেফতার ১:
একই দিন বিকেল ৪:০০ ঘটিকায় উপ-পরিদর্শক মোঃ সাকিব সরকারের নেতৃত্বে ডিএনসির পৃথক টিম সৈয়দপুর থানার পুরাতন বাবুপাড়া পানির ট্যাংক মোড় এলাকায় অভিযান চালায়। সেখান থেকে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ মাসুদ রানা রিংকু (১৯) নামের এক তরুণকে গ্রেফতার করা হয়। সে সৈয়দপুরের হাওয়ালদার পাড়ার মোঃ আসাদুল ইসলামের ছেলে।
​আটককৃত মাসুদ রানা রিংকুর বিরুদ্ধে উপ-পরিদর্শক মোঃ সাকিব সরকার বাদী হয়ে সৈয়দপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *