সৈয়দপুরের ফালাক ফাউন্ডেশন পেল RJSC নিবন্ধন

দীর্ঘ পথচলার স্বপ্নকে সামনে রেখে নতুন এক মাইলফলকে পৌঁছেছে সৈয়দপুরের ফালাক ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি Societies Registration Act, 1860-এর অধীনে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর RAJS-646। এ প্রসঙ্গে ফালাক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, “এই নিবন্ধন ফালাক ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ অর্জন।…

চিরিরবন্দরে মাদকবিরোধী অভিযানে ১ বছরের কারাদণ্ড ও অর্থদণ্ড।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে মাদকবিরোধী বিশেষ অভিযানে ২০ গ্রাম শুকনা গাঁজাসহ মোঃ কুদ্দুস আলী (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ৮টা ২০ মিনিটে উপজেলার ৯ নং ভিয়াইল ইউনিয়নের সুরিল বিলপাড়া গ্রামের বেড়িবাঁধ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।…

তারাগঞ্জে খেলা দেখে মুগ্ধ জেলা পরিষদ প্রশাসক: শিক্ষাপ্রতিষ্ঠানে খেলার সামগ্রী ও স্টেডিয়াম মাঠ নির্মাণের আশ্বাস।

আশরাফুল ইসলাম ​তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুর জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলাম তারাগঞ্জ উপজেলায় অনুষ্ঠিত এক জাঁকজমকপূর্ণ ফুটবল ম্যাচ উপভোগ করে তীব্র মুগ্ধতা প্রকাশ করেছেন। খেলা শেষে তিনি উপজেলার শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলার প্রয়োজনীয় সামগ্রী সরবরাহ এবং একটি মানসম্মত স্টেডিয়াম মাঠ নির্মাণের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে সার্বিক আর্থিক সহায়তা প্রদানের আশ্বাস দেন। ​অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুর জেলা…

অপপ্রচারে হুমকির মুখে তারাগঞ্জের সফল ইউপি চেয়ারম্যান। সুরক্ষার আকুতি এলাকাবাসীর

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):আইন-শৃঙ্খলা রক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসেবা, ভিজিডি-ভিজিএফ বিতরণ, শতভাগ কর আদায় এবং গ্রাম আদালতের মাধ্যমে দীর্ঘদিনের সামাজিক বিরোধ নিষ্পত্তিতে অনন্য নজির স্থাপন করেছেন রংপুর জেলার তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের চেয়ারম্যান কুমারেশ রায়। দীর্ঘ ২৬ বছর ধরে স্বীয় দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে প্রশাসনিক কর্মকাণ্ড পরিচালনা করে তিনি আজ সাধারণ মানুষের কাছে এক আস্থার প্রতীক। তবে…

সৈয়দপুরে ডিএনসির অভিযান: ১০০ পিস টাপেন্টাডলসহ আটক ১, সাজা ৩ জনকে

​বিশেষ প্রতিনিধি, নীলফামারী:নীলফামারীর সৈয়দপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর পৃথক দুটি অভিযানে ১০০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে এবং মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তিনজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।​বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) দুপুর ১:৩০ টা থেকে বিকেল ৪:৩০ টা পর্যন্ত সৈয়দপুর থানা এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।​মোবাইল…

সাইবার সুরক্ষা আইনে সৈয়দপুরে গ্রেফতার ৩

​সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় নীলফামারীর সৈয়দপুরে তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সৈয়দপুর থানায় মামলাটি নিয়মিত হিসেবে রজু করার পর তাদের গ্রেফতার করা হয়। ​মামলা সূত্রে জানা যায়, ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনের ১৯(ক), ২৫ ও ২৭ ধারায় সৈয়দপুর থানায় এই মামলাটি দায়ের করা হয় (মামলা নম্বর:…

সৈয়দপুরে মৃত্যু সনদপত্র হারিয়ে সাধারণ ডায়েরি

​সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরে যানবাহন যাতায়াতের সময় অসাবধানতাবশত মৃত মায়ের মৃত্যু সনদপত্র হারিয়ে গেছে। এ বিষয়ে ভুক্তভোগী মো. ইসাহাক আলী সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) নামঞ্জুর ও রেজিস্টারভুক্ত করেছেন। ​জিডি সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় মো. ইসাহাক আলী (৪৭) নিজ বাড়ি থেকে সৈয়দপুর প্লাজায় যাওয়ার…

সৈয়দপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত

এপিএন ডেস্ক : নীলফামারীর সৈয়দপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা” অনুষ্ঠিত হয়েছে। ​আজ ২৩ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) সৈয়দপুর উপজেলা সম্মেলন কক্ষে ‘জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা’ (ফেসিং) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে সৈয়দপুর উপজেলা “নাগরিক প্ল্যাটফর্ম”। ​জিএফএ কনসালটিং গ্রুপ জার্মান- এর কারিগরি…

তারাগঞ্জে চলাচলের রাস্তা বন্ধের ঘটনায় প্রভাবশালী বিরুদ্ধে থানায় অভিযোগ

​তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:রংপুরের তারাগঞ্জে সাব-কবলা দলিল মূলে কেনা জমির দীর্ঘদিনের চলাচলের রাস্তা বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে এক প্রভাবশালী মহলের বিরুদ্ধে। ভুক্তভোগীদের দাবি, স্থানীয় রিপোর্টার প্রবীর কুমার কাঞ্চনের প্রত্যক্ষ দাপট ও ছত্রচ্ছায়ায় এই অত্যাচার ও বেআইনি বাধা সৃষ্টি করছে ওই প্রভাবশালী চক্রটি। রাস্তাটি বন্ধ হয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন ভুক্তভোগী পরিবারসহ সাধারণ মানুষ। এই ঘটনায়…

চিরিরবন্দরে নদীতে গোসলে নেমে এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুর চিরিরবন্দর উপজেলা কাঁকড়া নদীতে বন্ধুদের সঙ্গে গোসলে নেমে রাজা (১৯) নামে এক এইচএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে।  সোমবার (৭ জুলাই) বিকেল ৪টার দিকে উপজেলার কাঁকড়া নদীর রেলব্রিজের নিচে এ ঘটনা ঘটে। রাজার বাড়ি ঠাকুরগাঁও জেলার রুহিয়া উপজেলায়। তিনি চিরিরবন্দর সরকারি কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিলেন। বন্ধু জিহাদ ও জীদ বলেন,…