সাইবার সুরক্ষা আইনে সৈয়দপুরে গ্রেফতার ৩
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলায় নীলফামারীর সৈয়দপুরে তিন আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। ৪ সেপ্টেম্বর (শুক্রবার) সৈয়দপুর থানায় মামলাটি নিয়মিত হিসেবে রজু করার পর তাদের গ্রেফতার করা হয়।
মামলা সূত্রে জানা যায়, ২০২৬ সালের সাইবার সুরক্ষা আইনের ১৯(ক), ২৫ ও ২৭ ধারায় সৈয়দপুর থানায় এই মামলাটি দায়ের করা হয় (মামলা নম্বর: ০৭, তারিখ: ০৪/০৯/২০২৬ খ্রি:)।
গ্রেফতারকৃত আসামিরা হলেন—
মোঃ সুজন (২৫), পিতা: মোঃ কামাল, সাং: সাহেবপাড়া নিচু বাগান, থানা সৈয়দপুর, জেলা: নীলফামারী।
মোঃ শাকির ওরফে রানা (৩০), পিতা মোঃ কামাল, সাং: সাহেবপাড়া লিচু বাগান, থানা: সৈয়দপুর, জেলা নীলফামারী।
মোছাঃ মাহিমা ইসলাম ওরফে শাম্মী (২৫), স্বামী: মোঃ শাকির (রানা), সাং: সাহেবপাড়া লিচু বাগান, থানা সৈয়দপুর, জেলা: নীলফামারী।
পুলিশ জানায়, প্রাথমিক সত্যতা পাওয়ার পর আসামিদের গ্রেফতার করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়েছে।

