সৈয়দপুরে ‘আলোপথ সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে কোরবানির অস্থায়ী পশু হাট শুরু
নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর:
আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ‘আলোপথ সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শুরু হয়েছে “সেলফি ঘাট কোরবানির অস্থায়ী পশু হাট”। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি প্রতিবারের মতো এবারও ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এই হাটের আয়োজন করেছে।
নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাজার থেকে ঠিক ৫০০ গজ পূর্বে এই হাটটি অবস্থিত।
প্রতি সপ্তাহের রবিবার ও বুধবার সকাল ১০:৩০ মিনিট থেকে সন্ধ্যা ৬:৩০ মিনিট পর্যন্ত হাটটি পরিচালিত হচ্ছে।
প্রধান কার্যালয়: সংস্থাটির প্রধান কার্যালয় সৈয়দপুরের চৌমুহনী বাজারে অবস্থিত।
আলোপথ সমাজ উন্নয়ন সংস্থা দীর্ঘদিন ধরে এলাকার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে নিয়োজিত রয়েছে। স্থানীয় ক্রেতা ও বিক্রেতাদের নিরাপদ পরিবেশে গবাদি পশু কেনাবেচার নিশ্চয়তা দিতেই এই অস্থায়ী হাটের উদ্যোগ নেওয়া হয়েছে।

