​তারাগঞ্জে কৃষি জমির মাটি কাটায় জরিমানা

​তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি:
রংপুরের তারাগঞ্জে অবৈধভাবে উর্বর কৃষি জমির মাটি কাটার দায়ে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ৬ জুলাই বিকালে উপজেলার আলমপুর ইউনিয়নে এ অভিযান চালানো হয়।

আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অমান্য করে কৃষি জমির মাটি কাটার অপরাধে নীলফামারীর সৈয়দপুর উপজেলার পূর্ব বেলপুকুর গ্রামের জোবায়দুল ইসলামকে (৩৯) এই অর্থদণ্ড দেওয়া হয়। ​অভিযান পরিচালনা করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন। এ সময় তারাগঞ্জ থানা পুলিশের একটি দল তাকে সহযোগিতা করে। ​ইউএনও মোনাববর হোসেন জানান, কৃষি জমি রক্ষা ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *