সৈয়দপুরে ‘আলোপথ সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে কোরবানির অস্থায়ী পশু হাট শুরু

​নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর: আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নীলফামারীর সৈয়দপুরে ‘আলোপথ সমাজ উন্নয়ন সংস্থা’র উদ্যোগে শুরু হয়েছে “সেলফি ঘাট কোরবানির অস্থায়ী পশু হাট”। ২০০৮ সালে প্রতিষ্ঠিত এই সামাজিক সংগঠনটি প্রতিবারের মতো এবারও ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার কথা মাথায় রেখে এই হাটের আয়োজন করেছে। ​নীলফামারীর সৈয়দপুর উপজেলার চৌমুহনী বাজার থেকে ঠিক ৫০০ গজ পূর্বে এই হাটটি অবস্থিত।…

সৈয়দপুরে দুগ্ধ সমবায়ীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু

​নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় সমবায়ীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী ‘গাভী পালন’ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে। ​মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়। ​প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গাভী পালনের আধুনিক…

চিরিরবন্দরে ৮৩০ খামারির মাঝে ডেইরি উপকরণ বিতরণ।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দর উপজেলায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্পের (এলডিডিপি) আওতায় ৮৩০ জন ডেইরি খামারির মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) সকাল ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি। উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেহা তুজ জোহরার…

দিনাজপুরে ব্র্যাক নার্সারির উদ্যোগে পেঁপে চাষের আধুনিক পদ্ধতি বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. আধুনিক পদ্ধতিতে পেঁপে চাষ ও টেকসই কৃষি ব্যবস্থাপনা বিষয়ে কৃষকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার (৮ মে) দিনাজপুর ব্র্যাক লার্নিং সেন্টার (বিএলসি) প্রশিক্ষণ কেন্দ্রে ব্র্যাক নার্সারি-এর উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার ৫০ জনের বেশি কৃষক অংশগ্রহণ করেন। কর্মশালায় হাইব্রিড ও দেশি পেঁপের বৈশিষ্ট্য,…

তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপন

​প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর) রংপুরের তারাগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী উদযাপিত হয়েছে। শুক্রবার (৮ মে) বিকেলে উপজেলা প্রশাসন এবং কিশোর-কিশোরী ক্লাব স্থাপন প্রকল্প (উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর) এর যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়াম হলরুমে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।​‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত অনুষ্ঠানে…

তারাগঞ্জে ৪৪৬ লিটার অবৈধ পেট্রোল জব্দ, জরিমানা

​প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):রংপুরের তারাগঞ্জ উপজেলায় পাচারকালে ৪৪৬ লিটার অবৈধ পেট্রোল জব্দ করেছে উপজেলা প্রশাসন। বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের শিয়ালডাঙ্গা ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এই জ্বালানি তেল জব্দ করা হয়। এ সময় অবৈধভাবে পেট্রোল পরিবহনের দায়ে ৭ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে তারাগঞ্জ…

নীলফামারীতে  তিন দিনব্যাপী বইমেলা সম্পন্ন: সমাপনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা

​নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: নীলফামারীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই মেলা আজ ২৩শে এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়। ​মেলার সমাপনী ও বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) জনাব ব্যারিস্টার মাহমুদুল হক।…

সৈয়দপুরে মার্সেলের নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করলেন চিত্রনায়ক আমিন খান

​নিজস্ব প্রতিবেদক: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জনপ্রিয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল-এর একটি নতুন এক্সক্লুসিভ শোরুম। ফিতা কেটে শোরুমটির শুভ উদ্বোধন করেন মার্সেলের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। ​উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন: ​ইভা রিজওয়ানা, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, মার্সেল। ​হাসান মো. রুহীন সাব্বির, হেড অব সেলস।…

আন্তর্জাতিক অঙ্গনে সাফল্যের স্বীকৃতি: প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে নীলফামারীর ৩ খেলোয়াড়ের সংবর্ধনা গ্রহণ

এপিএন ডেস্ক : আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের নাম উজ্জ্বল করা সফল খেলোয়াড়দের বিশেষ সংবর্ধনা প্রদান করেছেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানীর এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়। ​এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে সারা দেশের সফল অ্যাথলেটদের পাশাপাশি বিশেষভাবে নজর কেড়েছেন নীলফামারী জেলার তিন কৃতি সন্তান। আন্তর্জাতিক পর্যায়ের সেপাক টাকরো (Sepak Takraw) খেলায় অসাধারণ নৈপুণ্য প্রদর্শনকারী শারমিন,…

আটোয়ারীতে আকষ্মিক ঝড়-শিলাবৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি ঃ পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় আকষ্মিক ঝড় ও শিলাবৃষ্টিতে কৃষি ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার ( ২৭ মার্চ) রাত সাড়ে ১০টার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড় ও শিলাবৃষ্টিতে উপজেলার তোড়িয়া, মির্জাপুর, ধামোর ও বলরামপুর ইউনিয়নের শত শত একর জমিতে লাগানো ভুট্টা, মরিচ, পেঁয়াজ, বেগুন,লাউ, শসা ক্ষেত সহ বিভিন্ন ফসলের মারাত্মক…