সৈয়দপুরের ফালাক ফাউন্ডেশন পেল RJSC নিবন্ধন

দীর্ঘ পথচলার স্বপ্নকে সামনে রেখে নতুন এক মাইলফলকে পৌঁছেছে সৈয়দপুরের ফালাক ফাউন্ডেশন। আজ বৃহস্পতিবার প্রতিষ্ঠানটি Societies Registration Act, 1860-এর অধীনে রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মস (RJSC) থেকে আনুষ্ঠানিক নিবন্ধন লাভ করেছে। প্রতিষ্ঠানটির নিবন্ধন নম্বর RAJS-646।

এ প্রসঙ্গে ফালাক ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ জসিম উদ্দিন বলেন, “এই নিবন্ধন ফালাক ফাউন্ডেশনের প্রাতিষ্ঠানিক পথচলায় একটি গুরুত্বপূর্ণ অর্জন। এটি আমাদের স্বপ্নকে আরও এগিয়ে নেওয়ার নতুন দ্বার উন্মোচন করেছে। মানুষের কল্যাণে আরও দায়িত্বশীল ও সুসংগঠিতভাবে কাজ করতে এটি আমাদের অনুপ্রেরণা জোগাবে। শিক্ষা, মানবকল্যাণ ও সামাজিক উন্নয়নে ফালাক ফাউন্ডেশন মানুষের পাশে থেকে তার কার্যক্রম অব্যাহত রাখবে।”

তিনি আরও বলেন, “এই পথচলায় যারা পাশে ছিলেন, সহযোগিতা করেছেন এবং দোয়া করেছেন, তাদের সবার প্রতি আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। ফালাক ফাউন্ডেশনের এই নতুন যাত্রায় সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানাচ্ছি এবং সবার শুভকামনা প্রত্যাশা করছি। আল্লাহপাক আমাদের এই প্রচেষ্টাকে কবুল করুন এবং মানুষের কল্যাণে কাজ করার তাওফিক দান করুন।”

ফালাক ফাউন্ডেশন RJSC নিবন্ধনে নিবন্ধিত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন যৌথ মূলধন কোম্পানি ও ফার্মসমূহের পরিদপ্তরের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উপনিবন্ধক মুহাম্মদ শফিকুল ইসলাম। ফালাক ফাউন্ডেশনের সকল কার্যক্রমের উত্তরোত্তর সফলতা কামনা করছি।

উল্লেখ্য, সৈয়দপুর শহরের কয়ানিজপাড়ার নিউ টাউন এলাকায় ২০২২ সালে শিক্ষা কার্যক্রমের মধ্য দিয়ে ফালাক ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির আওতায় ইসলামিক স্কুল ফালাক একাডেমি, যাকাতের মাধ্যমে শিক্ষাবৃত্তি ও স্বাবলম্বীকরণসহ বিভিন্ন মানবকল্যাণমূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

ফালাক ফাউন্ডেশনের কার্যক্রম ও বিস্তারিত তথ্য পাওয়া যাবে www.falaq.org ওয়েবসাইটে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *