সৈয়দপুরে জেন্ডার ভিত্তিক সহিংসতা পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা অনুষ্ঠিত
এপিএন ডেস্ক :
নীলফামারীর সৈয়দপুরে সরকারি কর্মকর্তা ও গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “জেন্ডার ভিত্তিক সহিংসতা (GBV) পরিস্থিতি বিশ্লেষণ ও পরামর্শ সভা” অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৩ জুলাই, ২০২৬ (বৃহস্পতিবার) সৈয়দপুর উপজেলা সম্মেলন কক্ষে ‘জেন্ডার সমতা অর্জন এবং বৈষম্য নিরসনে নাগরিক সম্পৃক্ততা’ (ফেসিং) প্রকল্পের আওতায় এ সভার আয়োজন করে সৈয়দপুর উপজেলা “নাগরিক প্ল্যাটফর্ম”।
জিএফএ কনসালটিং গ্রুপ জার্মান-
এর কারিগরি সহযোগিতা এবং কানাডিয়ান হাই কমিশন, সুইজারল্যান্ড দূতাবাস ও ইউরোপীয় ইউনিয়নের আর্থিক সহযোগিতায় ডেমোক্রেসিওয়াচ এই ফেসিং প্রকল্প পরিচালনা করছে।
অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্মের আহ্বায়ক জনাব শফিকুল আলম-এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনাব ফারাহ ফাতিহা তাকমিলা।
সভায় প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রম বিস্তারিত তুলে ধরেন ডেমোক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের মনিটরিং ও ইভালুয়েশন কোঅর্ডিনেটর জনাব মাহমুদুল হাসান তালুকদার। তিনি জানান, স্থানীয় পর্যায়ে সিদ্ধান্ত গ্রহণ, প্রভাব বিস্তার, জবাবদিহিতা এবং মানবাধিকার লঙ্ঘনের প্রতিকার চাওয়ার ক্ষেত্রে নাগরিক সমাজের (বিশেষ করে যুব, নারী ও প্রান্তিক সম্প্রদায়ের সদস্যদের) প্রতিনিধিত্ব, স্বীকৃতি ও অংশগ্রহণ বাড়াতে সমাজের সকল স্তরের মানুষের কাছে পৌঁছানোই এই প্রকল্পের মূল উদ্দেশ্য।
সভায় বক্তব্য রাখেন:
জনাব ফারাহ ফাতিহা তাকমিলা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সৈয়দপুর
নূর মোহাম্মদ , উপজেলা সমাজ সেবা অফিসার
নুরুন্নহার শাহাজাদি, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা
এসআই শাহিনুর রহমান, সৈয়দপুর থানা
এসআই সোহাগি আকতার, নারী ও শিশু ডেস্ক ইনচার্জ, সৈয়দপুর থানা
শফিকুল আলম, আহ্বায়ক, সৈয়দপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম সদস্য
মো: জাহাঙ্গীর আলম সরকার , শরিফুল ইসলাম,
রোমানা বেগম,
তোফাজ্জল হোসেন লুটু,
কাজী জাহিদ, সদস্য,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন
সৈয়দপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম
জনাব শওকত হায়াত শাহ, আহ্বায়ক, সৈয়দপুর উপজেলা প্রেস ক্লাব
আবদুস সামাদ, সভাপতি, সৈয়দপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন সংস্থা
এম আর আলম ঝন্টু, প্রথম আলো প্রতিনিধি, সৈয়দপুর
রওনক জাহান রেনু, যুগ্ম আহ্বায়ক, সৈয়দপুর উপজেলা নাগরিক প্ল্যাটফর্ম
সাবিনা ইয়াসমিন, সৈয়দপুর উপজেলা তথ্য কর্মকর্তা
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেমোক্রেসিওয়াচ ফেসিং প্রকল্পের জেলা প্রকল্প সমন্বয়কারী মুজিবার রহমান, সিনিয়র প্রোগ্রাম অফিসার নাদিরা আকতার, এবং ইউএসএস-এর মাঠ সমন্বয়কারী ছালমা আকতার ও মো. আবদুর রউফ।

