সৈয়দপুরে সরকারি বিধি লঙ্ঘন: ২০ বছর ধরে বিনা ভাড়ায় বিদ্যালয়ের কোয়ার্টারে শিক্ষকের বসবাস
নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলার তুলশীরাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে দীর্ঘ দুই দশক ধরে বিদ্যালয়ের আবাসিক ভবনে বিনা ভাড়ায় বসবাসের অভিযোগ উঠেছে। মো. মশিউর রহমান নামের ওই শিক্ষক সরকারি কোষাগারে কোনো অর্থ জমা না দিয়েই প্রায় ২০ বছর ধরে এই সুবিধা ভোগ করছেন বলে…

