নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল

এপিএন ডেস্ক : নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করতে আগ্রহ প্রকাশ করেছে নেপাল। এ লক্ষ্যে আঞ্চলিক যোগাযোগ, বাণিজ্য ও পর্যটন খাতে বাংলাদেশের সহযোগিতা চেয়েছে দেশটি।

রোববার (২৮ মার্চ) বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর সঙ্গে সৌজন্য সাক্ষাতে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি এ আগ্রহের কথা জানান। বৈঠকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতও উপস্থিত ছিলেন।

বৈঠকে সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিককরণকে আঞ্চলিক যোগাযোগ বাড়ানোর কৌশলগত উদ্যোগ হিসেবে উল্লেখ করা হয়। এর মাধ্যমে বাংলাদেশ, নেপাল, ভুটান ও ভারতের কিছু অঞ্চলের সরাসরি যোগাযোগ সহজ হতে পারে।

এছাড়া ঢাকা-কাঠমাণ্ডু রুটে ভাড়া নির্ধারণসহ পর্যটন খাতে যৌথভাবে কাজের বিষয়ে আলোচনা হয়। বাংলাদেশ নেপালকে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *