মানবিকতার অনন্য দৃষ্টান্ত: অসহায় বিধবা রাহেনার ঘর সংস্কারে ঢেউটিন দিলেন সমাজসেবক এম এ এইচ জাকারিয়া

​নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী): নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ১৮ বছর ধরে জরাজীর্ণ ঘরে মানবেতর জীবনযাপন করা বিধবা রাহেনা বেগমের (৪৩) পাশে দাঁড়িয়েছেন আজিজার মিঞা সমাজকল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ এইচ জাকারিয়া। দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটাতে রাহেনার ঘর সংস্কারের জন্য আজ রোববার (৮ মার্চ) তার হাতে ঢেউটিন তুলে দেওয়া হয়। ​উপজেলার নিতাই ইউনিয়নের মুশরুত পানিয়াল পুকুর…

সৈয়দপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্রনেতাদের উপস্থিতিতে ঢাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

এপিএন ডেস্ক : ঢাকা ​রাজধানীতে সৈয়দপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সৈয়দপুরের উন্নয়ন এবং ছাত্র ও যুবসমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউম্যাটলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম, রাজধানী…

গণিতে এমএসসি শেষ করে উদ্যোক্তা তছলিমা: ‘প্রিমি ফার্ম’ ও আচারের ঘ্রাণে ছড়াচ্ছে সাফল্যের সুবাস

​নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর (নীলফামারী) স্বপ্ন ছিল আকাশছোঁয়া, আর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে প্রয়োজন ছিল অদম্য ইচ্ছা ও কঠোর পরিশ্রম। নীলফামারীর সৈয়দপুর উপজেলার কামারপুকুর (বকসাপাড়া) এলাকার এক হার না-মানা নারী উদ্যোক্তার নাম উম্মে তছলিমা আকতারী। যিনি তাঁর মেধা আর শ্রম দিয়ে নিজেকে শুধু স্বাবলম্বীই করেননি, তৈরি করেছেন কয়েক ডজন মানুষের কর্মসংস্থান। ​শিক্ষাজীবন থেকে উদ্যোক্তার পথে:…

আপনারা আমাদের সঙ্গে কাজ করবেন, কোনোভাবেই ভেনেজুয়েলার সঙ্গে নয়

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তেল কোম্পানির নির্বাহীদের ভেনেজুয়েলায় দ্রুত ফিরে গিয়ে বিনিয়োগ করার আহ্বান জানিয়েছেন। হোয়াইট হাউস বলছে, তারা চাইছে প্রায় ১০ হাজার কোটি ডলার বিনিয়োগ নিশ্চিত করার মধ্য দিয়ে দেশটির তেলশিল্পকে আবার সচল করতে। ট্রাম্প গতকাল শুক্রবার তেল খাতের নির্বাহীদের সঙ্গে বৈঠক করেন। সে সময় তিনি ভেনেজুয়েলায় দ্রুত বিনিয়োগ করা বা কিছু ক্ষেত্রে দেশটিতে…

নারীদের নগ্ন ছবি তৈরির কাণ্ডে যুক্তরাজ্যে নিষিদ্ধ হতে পারে এক্স, ইলন মাস্ক কী বলছেন

গ্রোক–কাণ্ডে ইলন মাস্কের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের বিরুদ্ধে সমালোচনা তীব্র হচ্ছে। এই সমালোচনাকে এক্সের ওপর সেন্সরশিপ আরোপে যেকোনো একটি অজুহাত খুঁজে বের করার চেষ্টা বলে বর্ণনা করেছেন মার্কিন ধনকুবের মাস্ক। এক্সের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোকের বিরুদ্ধে ব্যক্তির সম্মতি ছাড়াই নগ্ন ও যৌন ইঙ্গিতপূর্ণ ছবি তৈরি করে দেওয়ার অভিযোগ উঠেছে, এর মধ্যে শিশুদের ছবিও রয়েছে।…

ওমানে উটের ধাক্কায় গাড়ি উল্টে বাংলাদেশি এক পরিবারের চার সদস্য নিহত

মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একটি পরিবারের চার সদস্য নিহত হয়েছেন। গতকাল শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের সালালাহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের স্বজন ও উপজেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে। নিহত ব্যক্তিদের মধ্যে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের বাসিন্দা মো. শফিউল আলমের স্ত্রী বিলকিস বেগম, তাঁর…