নীলফামারীতে তিন দিনব্যাপী বইমেলা সম্পন্ন: সমাপনী অনুষ্ঠানে বিশিষ্টজনদের মিলনমেলা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: নীলফামারীতে বিপুল উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তিন দিনব্যাপী এক বর্ণাঢ্য বইমেলা অনুষ্ঠিত হয়েছে। গত ২১শে এপ্রিল ২০২৬ থেকে শুরু হওয়া এই মেলা আজ ২৩শে এপ্রিল সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হয়।
মেলার সমাপনী ও বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) জনাব ব্যারিস্টার মাহমুদুল হক। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি ও মাননীয় সংসদ সদস্য জনাব অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ।
মেলার উদ্বোধনী ঘোষণা এবং গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট জনাব মোঃ এনামুল হক বাসুনিয়া এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক জনাব মোঃ জিয়া উদ্দিন আহমদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এবং উপস্থিত ছিলেন:
জনাব আবু মোহাম্মদ সোয়েম (জি.পি) জনাব বাবু তুষার কান্তি রায়
জনাব আল-মাসুদ চৌধুরী
(সাধারণ সম্পাদক)
জনাব মো: গোলাম মোস্তফা সজীব
(সহ-সাধারণ সম্পাদক)
জনাব আব্দুল ওহাব চৌধুরী
জনাব মোঃ আনিছুর রহমান আজাদ (লাইব্রেরি সম্পাদক)
আলোচনা সভায় বক্তারা বলেন, বই মানুষের জ্ঞানের পরিধি বাড়ায় এবং একটি সুন্দর সমাজ গঠনে সহায়ক ভূমিকা পালন করে। বর্তমান প্রজন্মের মাঝে পাঠাভ্যাস ফিরিয়ে আনতে এমন মেলা প্রতি বছর আয়োজনের ওপর তারা গুরুত্বারোপ করেন। তিন দিনব্যাপী এই মেলায় স্থানীয় পাঠক ও দর্শনার্থীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

