তারাগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

​প্রতিনিধি তারাগঞ্জ (রংপুর):
রংপুরের তারাগঞ্জ উপজেলায় আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষে রংপুর তারাগঞ্জ উপজেলায় ৬৫ পূজা মণ্ডপসমূহের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা সমুন্নত রাখার লক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত ​সোমবার সকালে থেকে দুপুর পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে এই প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনের আয়োজনে সভায় সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইজার উদ্দিন। ​সভায় উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপের নিরাপত্তা বিধান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সার্বিক পূজা উদযাপনে সরকারি নির্দেশনা বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *