আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিসেবে বাংলাদেশে ‘আলোপথ মানবাধিকার ফাউন্ডেশন’-এর আত্মপ্রকাশ
নিজস্ব প্রতিবেদক | বাংলাদেশে আন্তর্জাতিক মানের মানবাধিকার কার্যক্রম পরিচালনার লক্ষ্যে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ‘আলোপথ মানবাধিকার ফাউন্ডেশন’। আর্তমানবতার সেবা, বৈশ্বিক মানবাধিকার রক্ষা এবং ন্যায়বিচার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে সংস্থাটি তার কার্যক্রম শুরু করেছে।
সংস্থাটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশিষ্ট সমাজসেবক কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম সরকার। তার দূরদর্শী নেতৃত্বে এই আন্তর্জাতিক সংস্থাটি কেবল বাংলাদেশেই নয়, বরং বিশ্বজুড়ে মানবাধিকারের বার্তা ছড়িয়ে দিতে কাজ করবে।
‘আলোপথ মানবাধিকার ফাউন্ডেশন’ মূলত জাতিসংঘের মানবাধিকার সনদকে অনুসরণ করে কাজ করার পরিকল্পনা গ্রহণ করেছে। সংস্থাটি আন্তর্জাতিক যোগাযোগ রক্ষা, প্রবাসী বাংলাদেশিদের আইনি সহায়তা প্রদান এবং বৈশ্বিক জলবায়ু ও শরণার্থী সংকটে মানবিক ভূমিকা পালনের লক্ষ্য স্থির করেছে।

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম সরকার এক বিবৃতিতে জানান, “বাংলাদেশ থেকে পরিচালিত এই আন্তর্জাতিক সংস্থাটি আর্তমানবতার সেবায় একটি মাইলফলক হয়ে থাকবে। আমরা কেবল স্থানীয়ভাবে নয়, আন্তর্জাতিক পর্যায়েও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সোচ্চার থাকবো এবং নির্যাতিত মানুষের পক্ষে কাজ করবো।”
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ট্রাস্ট আইন (রেজি নং: IV-01/26) অনুযায়ী নিবন্ধিত এই সংস্থাটি একটি শক্তিশালী বোর্ড অফ ট্রাস্টি দ্বারা পরিচালিত। নীলফামারীর সৈয়দপুর থেকে এর যাত্রা শুরু হলেও এর মূল ভিশন সারা বিশ্বের নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানো।
লোগোতে থাকা বলিষ্ঠ মুষ্টিবদ্ধ হাত এবং মানুষের অবয়ব নির্দেশ করে যে, ঐক্যবদ্ধ শক্তিই পারে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে। সংস্থাটি শীঘ্রই তাদের আন্তর্জাতিক নেটওয়ার্ক ও প্রতিনিধি নিয়োগের কাজ শুরু করবে বলে জানানো হয়েছে।

