সৈয়দপুর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মো. শফিয়ার রহমান সরকার
সৈয়দপুর প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে অবস্থিত ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান লায়ন্স স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করে যাচ্ছেন বিশিষ্ট ব্যক্তিত্ব মো. শফিয়ার রহমান সরকার।
দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি শিক্ষা প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের শৃঙ্খলা রক্ষায় কার্যকর ভূমিকা রেখে চলেছেন। তাঁর উদ্যোগে প্রতিষ্ঠানটির শিক্ষা পরিবেশ আরও সুসংগঠিত ও গতিশীল হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি, আধুনিক শিক্ষা উপকরণ ব্যবহারে উৎসাহ প্রদান এবং শিক্ষার্থীদের নৈতিক ও মানবিক মূল্যবোধ গঠনে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম ও শৃঙ্খলাবোধ জোরদারে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
শিক্ষক, অভিভাবক ও অভিজ্ঞ মহলের আশা, মো. শফিয়ার রহমান সরকারের নেতৃত্বে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ আগামী দিনে শিক্ষা ক্ষেত্রে আরও অগ্রগতি ও সুনাম অর্জন করবে।

