মেহেরপুরে সড়ক পার হতে গিয়ে বাসের ধাক্কায় মেছো বাঘের মৃত্যু

মেহেরপুরের গাংনী উপজেলায় সড়ক পার হতে গিয়ে দূরপাল্লার বাসের ধাক্কায় একটি মেছো বাঘের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার রাত ২টার দিকে গাংনী-মেহেরপুর আঞ্চলিক সড়কের চেংগাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, গতকাল রাতে সড়ক পার হওয়ার সময় মেছো বাঘটিকে ধাক্কা দেয় যাত্রীবাহী বাস। এতে ঘটনাস্থলেই প্রাণীটির মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই বাসটি চলে যায়। পরে স্থানীয় লোকজন মৃত মেছো বাঘটিকে সড়কের পাশ থেকে সরিয়ে রাখেন। খবর পেয়ে সেখানে বন বিভাগের কর্মকর্তারা যান।

মেহেরপুর জেলা বন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) হামিন হোসেন বলেন, মারা যাওয়া মেছো বাঘটি পূর্ণবয়স্ক ছিল। মরদেহটি উদ্ধার করা হয়েছে। আইন অনুযায়ী প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে এটিকে মাটিচাপা দেওয়া হয়। এলাকাটি বন্য প্রাণীর চলাচলের পথ হিসেবে পরিচিত। এ কারণে সড়কে যানবাহন চলাচলের সময় আরও সতর্ক থাকা উচিত।

গতিনিয়ন্ত্রণ ও সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপনসহ কার্যকর উদ্যোগ না নিলে এ ধরনের দুর্ঘটনা আরও ঘটতে পারে বলে মনে করেন মেহেরপুর পৌর কলেজের অধ্যাপক ও ভূগোল ও পরিবেশবিদ মাসুদ রেজা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *