সৈয়দপুরে দুগ্ধ সমবায়ীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ শুরু

​নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুরে দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্পের আওতায় সমবায়ীদের দক্ষতা উন্নয়নে দুই দিনব্যাপী ‘গাভী পালন’ বিষয়ক রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স শুরু হয়েছে।

​মঙ্গলবার (১২ মে) সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে এই প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।

​প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থেকে গাভী পালনের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতি এবং প্রাণিসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত)

ডা. মো: আব্দুল করিম

​উপজেলা সমবায় অফিসার মো. মাহফুজার রহমানের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই প্রশিক্ষণে লক্ষণপুর বালা পাড়া দুগ্ধ সমবায় সমিতি লিমিটেডের ৫০ জন সদস্য অংশগ্রহণ করছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *