ডিমলায় উন্নয়ন ও মানবিক প্রশাসনের গর্জন—এক বছরে আস্থার প্রতীক ইউএনও মোঃ ইমরানুজ্জামান

এপিএন ডেস্ক :

নীলফামারীর ডিমলা উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব গ্রহণের এক বছর পূর্ণ করলেন মোঃ ইমরানুজ্জামান। গত এক বছরে তার নেতৃত্বে প্রশাসনে এসেছে নতুন গতি, জনসেবায় এসেছে সহজতা, আর সাধারণ মানুষের মনে তৈরি হয়েছে আস্থা ও ভরসার এক শক্ত ভিত্তি।

গত বছরের ৭ই মে দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি ডিমলার শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও অবকাঠামো উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে স্বচ্ছতা নিশ্চিত করা এবং স্থানীয় বিরোধ দ্রুত মীমাংসায় তার দৃঢ় ভূমিকা মানুষের প্রশংসা কুড়িয়েছে।

তার দপ্তরের দরজা সবসময়ই সাধারণ মানুষের জন্য খোলা। অভিযোগ শুনে দ্রুত সমাধানের উদ্যোগ—এই মানবিক দৃষ্টিভঙ্গিই তাকে মানুষের কাছাকাছি নিয়ে এসেছে। মাঠপর্যায়ে নিয়মিত তদারকির মাধ্যমে উন্নয়ন কাজের মান ও স্বচ্ছতা নিশ্চিত করেছেন তিনি।

বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর অবস্থান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদক ও অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে নিয়মিত অভিযান—সব মিলিয়ে ডিমলাকে একটি নিরাপদ ও সচেতন উপজেলায় পরিণত করার দৃঢ় প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। সরকারের দেওয়া ঘর ও বিভিন্ন ভাতা যেন প্রকৃত সুবিধাভোগীদের হাতে পৌঁছে—সেটিও তিনি ব্যক্তিগতভাবে তদারকি করেছেন।

এই এক বছর পূর্তি উপলক্ষে উপজেলার সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সুধীমহল তাকে অভিনন্দন জানিয়েছে এবং ভবিষ্যতেও একই উদ্যমে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *