সৈয়দপুরে ১নং কামারপুকুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নূর আলম ভরসা

এপিএন২৪টিভি : সৈয়দপুর:

আসন্ন ১নং কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ব্যপক প্রচার-প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নূর আলম ভরসা

“দিন বদলের অঙ্গীকার, কামারপুকুর ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে সাধারণ মানুষের দ্বারে দ্বারে যাচ্ছেন। সমাজসেবামূলক কর্মকাণ্ডের মাধ্যমে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থাকায় এলাকায় তার একটি শক্তিশালী অবস্থান তৈরি হয়েছে।

​নির্বাচনী প্রচারণায় নূর আলম ভরসা জানান, তিনি কামারপুকুর ইউনিয়নকে একটি আধুনিক, ডিজিটাল এবং নিরাপদ ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান। বিশেষ করে যুব সমাজকে মাদক ও সন্ত্রাসের হাত থেকে রক্ষা করে কর্মমুখী করার পরিকল্পনাই তার মূল লক্ষ্য।

​এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, কামারপুকুর ইউনিয়নের উন্নয়নে একজন স্বচ্ছ ভাবমূর্তির নেতার প্রয়োজন, আর সেই জায়গায় নূর আলম ভরসা যোগ্য প্রার্থী হিসেবে ব্যাপক সাড়া পাচ্ছেন। প্রচারণায় তিনি সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।

​উল্লেখ্য যে, ১নং কামারপুকুর ইউনিয়নবাসীর পক্ষ থেকে তার সমর্থনে ব্যপক গণসংযোগ অব্যাহত রয়েছে। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে তার জনপ্রিয়তার গ্রাফ ক্রমশ ঊর্ধ্বমুখী হচ্ছে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *