নীলফামারী মাইক্রোবাস ও কার পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী | ২১ ফেব্রুয়ারি, ২০২৬
অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
আজ রাত(২১ ফেব্রুয়ারি) সৈয়দপুর শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা জানানো হয়। এ সময় সংগঠনের উপদেষ্টা আব্দুস ছামাদ মন্ডল, সভাপতি আব্দুল খালেক সাবু সাবেক কাউন্সিল, সাধারণ সম্পাদক, মো: কাইয়ুম খান ডলফিন, যুগ্ম সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক মো : জাহাঙ্গীর আলম সরকার, সহ
নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনায় কিছুক্ষণ নীরবতা পালন করা হয়। সমিতির নেতৃবৃন্দ জানান, ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষার মর্যাদা রক্ষায় যারা আত্মত্যাগ করেছেন, তাদের স্মৃতিকে অম্লান রাখতেই প্রতিবছরের মতো এবারও এই আয়োজন করা হয়েছে। তারা নতুন প্রজন্মের কাছে বাংলা ভাষার সঠিক ব্যবহার এবং একুশের চেতনা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, নীলফামারী জেলা মাইক্রোবাস, পিকআপ ও কার পরিবহন মালিক সমিতি (রেজি নং- রাজ-১৮২৯) জেলার পরিবহন খাতের শৃঙ্খলা রক্ষা ও মালিকদের কল্যাণে কাজ করার পাশাপাশি বিভিন্ন জাতীয় ও সামাজিক কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছে।

