নীলফামারীতে বিএনপিতে যোগ দিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ আরো আট জনপ্রতিনিধি

বিএনপি

ডেক্স রিপোর্টঃ নীলফামারী প্রতিনিধি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রানিত হয়ে বিএনপিতে যোগ দিয়েছেন নীলফামারীর ইটাখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকিরসহ তার পরিষদের নয় সদস্য।

বিএনপি


মঙ্গলবার দুপুরে (২০জানুয়ারী) জেলা শহরের পৌর বাজারস্থ বিএনপি কার্যালয়ে নীলফামারী-০২ আসনে বিএনপি প্রার্থী প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিনের হাতে ফুলের তোড়া উপহার দিয়ে আনুষ্ঠানিক ভাবে যোগ দেন তারা। যোগদান শেষে শুভেচ্ছা বক্তব্যে ইটাখোলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হেদায়েত আলী শাহ ফকির বলেন, আমরা গর্বিত তুহিন ভাইয়ের মত একজন প্রার্থী পেয়ে। তিনি আমাদের জন্য আর্শীবাদ হয়ে এসেছেন।

বলেন, নীলফামারীর উন্নয়ন আমরা চাই। এজন্য তুহিন ভাইয়ের কোন বিকল্প নেই। তার হাত ধরে এ এলাকায় পরিবর্তন ঘটতে পারে। জেলা বিএনপির আহবায়ক মীর সেলিম ফারুক ও সদস্য সচিব এএইচএম সাইফুল্লাহ রুবেল, যুগ্ম আহবায়ক সোহেল পারভেজ ও মোস্তফা হক প্রধান বাচ্চু, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্টের জেলা আহবায়ক প্রবীর গুহ রিন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।

যোগদান অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শেফাউল জাহাঙ্গীর আলম শেপু।
প্রধান অতিথির বক্তব্যে প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেন, নীলফামারীকে নিরক্ষর মুক্ত জেলা হিসেবে গড়তে চাই। শিক্ষানগরী, স্বাস্থ্যনগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।
শুধু ইপিজেডে নয় আরো এক লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, দলমত নির্বিশেষে নীলফামারীর উন্নয়নে আপনাদের সকলকে এক হয়ে কাজ করতে হবে। এজন্য সুযোগ সৃষ্টি করে দিতে হবে। নির্বাচিত হলে আগামী পাঁচ বছরের মধ্যে নীলফামারী জেলাকে রংপুর বিভাগের মধ্যে শ্রেষ্ঠ জেলা হিসেবে প্রতিষ্ঠিত হবে।

যোগদানকারীদের সদস্যদের মধ্যে রয়েছেন মশিউর রহমান, মজিবুল হক, বিজয় চন্দ্র, আহাদ আলী, মোহাম্মদ মজনু, মনি বেগম, আঞ্জুআরা বেগম, মমতা বেগম। সভা শেষে যোগদানকারীদের মিষ্টিমুখ করান প্রকৌশলী তুহিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *