বাঙালিপুরে ধানের শীষের গণজোয়ার: প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সংগঠনের তুখোড় প্রচারণা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: নীলফামারী-৪ আসনের (সৈয়দপুর-কিশোরগঞ্জ) নির্বাচনী লড়াইয়ে জনমত গঠনে কোমর বেঁধে মাঠে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। আজ ১৮ জানুয়ারি, সৈয়দপুরের ৩ নং বাঙালিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বিএনপি ও এর সকল অঙ্গ-সহযোগী সংগঠনের পক্ষ থেকে ব্যাপক নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ চালানো হয়।
সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও বরেণ্য শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল গফুর সরকারের সমর্থনে এই প্রচারণা চালানো হয়। প্রার্থী ব্যক্তিগত ব্যস্ততার কারণে সরাসরি উপস্থিত না থাকলেও, তাঁর জনপ্রিয়তাকে পুঁজি করে তৃণমূলের নেতাকর্মীরা আজ পুরো ইউনিয়ন চষে বেড়ান।
ইউনিয়নের ১ থেকে ৯ নং ওয়ার্ডের প্রতিটি পাড়া-মহল্লা ও বাজারে ধানের শীষের লিফলেট বিতরণ এবং ছোট ছোট পথসভা করা হয়।
যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা সুশৃঙ্খল মিছিলের মাধ্যমে সাধারণ ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোট প্রার্থনা করেন।
প্রচারণাকালে বক্তারা তুলে ধরেন যে, আব্দুল গফুর সরকার একজন বিশিষ্ট শিক্ষাবিদ হওয়ায় তিনি বিজয়ী হলে এলাকায় শিক্ষার প্রসার ও আধুনিকায়ন নিশ্চিত হবে।
প্রচারণায় নেতৃত্ব দেওয়া স্থানীয় বিএনপি নেতারা জানান, “প্রার্থী সশরীরে উপস্থিত না থাকলেও ধানের শীষের প্রতি মানুষের যে ভালোবাসা, তা আজ বাঙালিপুরের প্রতিটি ওয়ার্ডে প্রমাণিত হয়েছে। সাধারণ ভোটাররা পরিবর্তন চায় এবং আব্দুল গফুর সরকারের মতো একজন শিক্ষিত ও মার্জিত মানুষের পাশে তারা ঐক্যবদ্ধ।”
বাঙালিপুর ইউনিয়নের এই স্বতঃস্ফূর্ত প্রচারণা পুরো নির্বাচনী এলাকায় চাঞ্চল্য সৃষ্টি করেছে এবং ধানের শীষের পক্ষে একটি শক্তিশালী অবস্থান তৈরি করেছে।

