সৈয়দপুরে দুগ্ধ সমবায়ের দক্ষতা উন্নয়ন ও গাভী পালন শীর্ষক রিফ্রেসার্স প্রশিক্ষণ অনুষ্ঠিত
সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
নীলফামারীর সৈয়দপুরে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প’-এর আওতায় দুই দিনব্যাপী দক্ষতা উন্নয়ন (গাভী পালন) রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। উপজেলা সমবায় কার্যালয়, সৈয়দপুর-এর আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এই প্রশিক্ষণ কার্যক্রমের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সম্প্রসারণ প্রকল্পের প্রকল্প পরিচালক ও সমবায় অধিদপ্তর, ঢাকা-এর যুগ্ম নিবন্ধক জনাব মো: তোফায়েল আহমেদ।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা সমবায় অফিসার জনাব মো: মাসুদ রানা এবং সৈয়দপুর উপজেলা সমবায় অফিসার জনাব মো: মাহাফুজার রহমান।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা , জনাব মো: আবু কায়েস বিন আজিজ
আঞ্চলিক ব্যবস্থাপক ব্র্যাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ, ডা: মো: এরমান আলী,
আয়োজকরা জানান, ১৯ ও ২০ সেপ্টেম্বর ২০২৬ দুই দিনব্যাপী অনুষ্ঠিত এই প্রশিক্ষণে প্রকল্পের আওতায় গঠিত ‘লক্ষণপুর বালা পাড়া ও রশুনখাই দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড’-এর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধি এবং আধুনিক পদ্ধতিতে গাভী পালনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।

