তারাগঞ্জে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর):
রংপুরের তারাগঞ্জে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)” প্রকল্পের আওতায় ‘পার্টনার কংগ্রেস-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ১৫ জুন সোমবার তারাগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে এই উৎসবমুখর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে ছিলেন, পাটনার প্রকল্পের সিনিয়র মনিটরিং অফিসার অশোক কুমার রায়। ​অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তারাগঞ্জ উপজেলা ভারপ্রপ্ত নির্বাহী অফিসার (ইউএনও) আসমা উল হুসনা। ​অনুষ্ঠানের শুরুতে স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য রাখেন তারাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা ধীবা রানী রায়। এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি সিরাজুল ইসলাম ও এমপির প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলামসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। ​কৃষি খাতের আধুনিকায়ন, পুষ্টির মান উন্নয়ন এবং নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্য নিয়ে আয়োজিত এই কংগ্রেসে এলাকার স্থানীয় কৃষাণ-কৃষাণী, সফল কৃষি উদ্যোক্তা ও সুধীজন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *