বাঙ্গালীপুরে ছাত্রদল নেতা জীবনের ওপর অতর্কিত হামলা; তীব্র নিন্দা ও শাস্তির দাবি
নিজস্ব প্রতিবেদক:
সৈয়দপুরের বাঙ্গালীপুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মেহেদী হাসান জীবন-এর ওপর অতর্কিত ও ন্যাক্কারজনক হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও জড়িতদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় নেতৃবৃন্দ ও সাধারণ শিক্ষার্থীরা।
বিবৃতিতে জানানো হয়, একজন ছাত্রনেতার ওপর এমন কাপুরুষোচিত ও অতর্কিত হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি যেমন ন্যাক্কারজনক, তেমনই উদ্বেগজনক।
”একজন ছাত্রনেতার ওপর হামলা কখনোই কাম্য নয়। আমরা এই ন্যাক্কারজনক ঘটনার সাথে জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।”
সংশ্লিষ্ট প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে অনতিবিলম্বে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অপরাধীদের গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করার জোরালো দাবি জানানো হয়েছে।

