বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ে সিনিয়র শিক্ষক হরেন্দ্র নাথ রায়ের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

​সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি: নীলফামারীর সৈয়দপুরের বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক বাবু হরেন্দ্র নাথ রায়-এর অবসর জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। গত ২১ মে (বৃহস্পতিবার) বিদ্যালয় প্রাঙ্গণে এক আবেগঘন পরিবেশে এই সংবর্ধনা সভার আয়োজন করা হয়।

​বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক নাজমুল হক ও সিনিয়র শিক্ষক সহ অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত থেকে বিদায়ী শিক্ষকের সুদীর্ঘ শিক্ষকতা জীবনের গৌরবময় অধ্যায় এবং বিদ্যালয়ের শিক্ষাদানে তাঁর অনন্য অবদানের কথা স্মরণ করেন। বক্তারা বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে তিনি বহু শিক্ষার্থীর জীবন আলোকিত করেছেন, যা বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয় পরিবার কৃতজ্ঞতার সাথে স্মরণ রাখবে।

​অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন। সভার শেষাংশে বিদায়ী সিনিয়র শিক্ষক বাবু হরেন্দ্র নাথ রায়-কে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট ও বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

পুরো অনুষ্ঠান জুড়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় এবং সহকর্মীরা তাঁর ভবিষ্যৎ সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *