চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা শুরু, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় এবং কোরবানি করেন তারা। সকাল ৯টায় উপজেলার সাইতাঁড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের…

চিরিরবন্দরে ৩ বস্তা পরিত্যক্ত গাঁজা ও ৩ মাদকসেবী আটক।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে পরিত্যক্ত অবস্থায় ১৮ লক্ষ টাকা মুল্যের ৩ বস্তা গাঁজা ও মাদক বিক্রিকালে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ।  চিরিরবন্দর থানা সূত্রে যায় গেছে, গত ১৭ মার্চ মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯ টায় উপজেলার আব্দুলপুর ইউনিয়নের চিরিরবন্দর গ্রামের দারুল ফালাহ মাদরাসার সামনে এস আই আশরাফুল হকের নেতৃত্বে সঙ্গীয় পুলিশ…

সৈয়দপুরে  সংগঠনের নামে ‘অবৈধ’ জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সরকারি বিধি লঙ্ঘন করে ‘বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন’-এর নামে অবৈধভাবে জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো বেসরকারি সংগঠনের এভাবে জরিমানা করার কোনো আইনি বিধান নেই এবং তিনি কাউকে এমন…

সৈয়দপুরে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত: মদিনা জেনারেল হাসপাতালে বিশেষজ্ঞ সেবা নিশ্চিত

​এপিএন২৪ টিভি :  সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে আধুনিক ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের অঙ্গীকার নিয়ে কার্যক্রম পরিচালনা করছে মদিনা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। দিনাজপুর রোডের জননী কুরিয়ার সার্ভিস সংলগ্ন এলাকায় অবস্থিত এই প্রতিষ্ঠানে অভিজ্ঞ বিশেষজ্ঞ চিকিৎসক এবং অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে সব ধরনের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হচ্ছে। ​প্রতিষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন বিশিষ্ট সমাজসেবক ও পরিচালক মো: ইজাহার ইসলাম।…

সৈয়দপুরে ১নং কামারপুকুর ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনার শীর্ষে নূর আলম ভরসা

​এপিএন২৪টিভি : সৈয়দপুর: আসন্ন ১নং কামারপুকুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে সরগরম হয়ে উঠেছে স্থানীয় রাজনীতি। এই নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে ব্যপক প্রচার-প্রচারণা ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মোঃ নূর আলম ভরসা। ​“দিন বদলের অঙ্গীকার, কামারপুকুর ইউনিয়নকে মাদক ও সন্ত্রাস মুক্ত করার লক্ষ্য”—এই স্লোগানকে সামনে রেখে তিনি ইতোমধ্যে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে…

নানা কর্মসূচীর মধ্যদিয়ে রংপুরের তারাগঞ্জে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন

মো: আশরাফুল ইসলাম রংপুর জেলা প্রতিনিধি:“দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তরুণ্যের বাংলাদেশ গড়ব” এপ্রতিপাদ্য সামনে রেখে রংপুরের তারাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর আয়োজনে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে রেলি, আলোচনা সভা ও মহড়া ১০মার্চ উপজেলার বিভিন্ন হাটবাজার ও গ্রামগঞ্জে সচেতনতা কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেন, উপজেলা…

নীলফামারীতে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

​নিজস্ব প্রতিবেদক, নীলফামারী: বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নীলফামারী জেলা শাখার উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) নীলফামারী শহরের ‘স্কাই ভিউ রেস্টুরেন্টে’ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বেসরকারি স্বাস্থ্যসেবার…

রংপুরের তারাগঞ্জে তেল সংকট গুজব পাম্প মোটরযান চালক মালিকদের সাথে প্রশাসনের আলোচনা

আশরাফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি: (রংপুর): বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জ্বালানি (তেল) পেট্রোল পাম্প মালিক কর্মচারীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ৯মার্চ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোনাববর…

সৈয়দপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্রনেতাদের উপস্থিতিতে ঢাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত

এপিএন ডেস্ক : ঢাকা ​রাজধানীতে সৈয়দপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সৈয়দপুরের উন্নয়ন এবং ছাত্র ও যুবসমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। ​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউম্যাটলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম, রাজধানী…

সৈয়দপুরে জেন্ডার সমতা ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে ‘নাগরিক প্ল্যাটফর্ম’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নাগরিক প্ল্যাটফর্ম’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ ২০২৬ তারিখে শহরের বিআরডিবি হলরুমে এই সভার আয়োজন করা হয়। ​বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডেমোক্রেসিওয়াচ’-এর আয়োজনে এবং সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর…