চিরিরবন্দরে সৌদির সঙ্গে মিল রেখে ঈদের নামাজ অনুষ্ঠিত।

এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে প্রতি বছরের ন্যায় এবারও সৌদি আরবের সঙ্গে মিল রেখে আজ শুক্রবার (২০ মার্চ) ঈদুল ফিতরের নামাজ আদায় করেছেন মুসল্লিদের একটি অংশ। প্রতিবছর সৌদি আরবের সঙ্গে মিল রেখে একই দিনে রোজা শুরু, ঈদুল ফিতর ও ঈদুল আজহার নামাজ আদায় এবং কোরবানি করেন তারা। সকাল ৯টায় উপজেলার সাইতাঁড়া ইউনিয়নের জগন্নাথপুর গ্রামের…

সৈয়দপুরে  সংগঠনের নামে ‘অবৈধ’ জরিমানা

নিজস্ব প্রতিবেদক: নীলফামারী: নীলফামারীর সৈয়দপুরে সরকারি বিধি লঙ্ঘন করে ‘বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন’-এর নামে অবৈধভাবে জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো বেসরকারি সংগঠনের এভাবে জরিমানা করার কোনো আইনি বিধান নেই এবং তিনি কাউকে এমন…

সৈয়দপুরে সমবায়ীদের দক্ষতা বৃদ্ধিতে ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত

​এপিএন২৪ টিভি , সৈয়দপুর (নীলফামারী): “সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই মূলমন্ত্রকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে সমবায়ীদের সক্ষমতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী ভ্রাম্যমাণ প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। ​উপজেলা সমবায় কার্যালয়, সৈয়দপুরের আয়োজনে এবং জেলা সমবায় কার্যালয়, নীলফামারীর ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিটের সহযোগিতায় এই প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হয়। ​উক্ত প্রশিক্ষণ কোর্সে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা…

​অভিভাবক হারিয়ে শোকস্তব্ধ সাংবাদিক আশরাফুল: ‘দীক্ষাগুরু’ আবুল কালাম আজাদের চিরবিদায়

​রংপুর জেলা (প্রতিনিধি):রংপুর জেলার তারাগঞ্জের সাংবাদিকতা জগতের এক বটবৃক্ষ আজ উপড়ে পড়লো। দীর্ঘ লড়াই আর অগণিত সংবাদকর্মীর পথপ্রদর্শক, তারাগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও বর্তমান সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল কালাম আজাদ আর নেই। শুক্রবার জুমার নামাজের ঠিক আগে তিনি না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার এই প্রস্থানে সবচেয়ে বেশি শোকাতুর ও…

​৩০ বছরের জমি সংক্রান্ত বিরোধের অবসান: আলোপথ মানবাধিকার ফাউন্ডেশনের সফল সালিশী বৈঠকে

​নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর: দীর্ঘ ৩ দশকের (৩০ বছর) পুরনো জমিজমা সংক্রান্ত বিরোধের স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধান করল আলোপথ মানবাধিকার ফাউন্ডেশন। বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নে আয়োজিত এক সালিশী বৈঠকের মাধ্যমে বাদী মোঃ মজিবার রহমান গং এবং বিবাদী মোঃ বকুল হোসেন গং উভয় পক্ষের সম্মতিতে এই আপোষনামা সম্পাদিত হয়। সৈয়দপুর উপজেলার বাঙালিপুর ইউনিয়নে…

সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে কাল ছাত্র-জনতার ক্যাম্পেইন​

​এপিএন ডেস্ক | আগামীকাল ৮ ফেব্রুয়ারি, ২০২৬ ​দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করতে এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি ও সচেতনতা বৃদ্ধির ডাক দিয়েছে নীলফামারীর সৈয়দপুরের সর্বস্তরের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ।​এই লক্ষ্যে আগামীকাল ০৮ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল ৩টায় শহরের ব্যস্ততম জিআরপি মোড়ে এক বিশাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।​আয়োজকদের পক্ষ থেকে জানানো…

সৈয়দপুরের সেলফির মোড়ে ঘরোয়া স্বাদে রসনাবিলাস: ভোজনরসিকদের পছন্দের শীর্ষে ‘জান্নাত হোটেল’

এপিএন ডেস্ক :সৈয়দপুর: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ৩ নং বাঙ্গালীপুর ইউনিয়নের ডালিয়া ব্রিজ সংলগ্ন ‘সেলফির মোড়’ এলাকায় ঘরোয়া পরিবেশে সুস্বাদু খাবারের ঠিকানা হয়ে উঠেছে ‘জান্নাত হোটেল’। অভিজ্ঞ বাবুর্চির হাতের নিপুণ ছোঁয়ায় এখানে তৈরি হচ্ছে জিভে জল আনা সব দেশি খাবার। ​হোটেলটির স্বত্বাধিকারী মোঃ মাসুম প্রামাণিক জানান, অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে গ্রাহকদের সেবা প্রদান করাই…

তারাগঞ্জে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

তারাগঞ্জে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর): জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে গণভোট বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। তারাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে (১২ জানুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তারাগঞ্জ থানার ওসি রুহুল আমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. ডা. কে.এম. ইফতেখারুল ইসলাম, উপজেলা…

সুনীলের আমির হয়ে ওঠা, ভাইরাল

বলিউডের কৌতুকমঞ্চে ‘মিমিক্রি’ দীর্ঘদিন ধরেই দর্শক হাসানোর জনপ্রিয় মাধ্যম। কিন্তু সেই নকল যখন চরিত্রের গভীরে পৌঁছে যায়, তখন তা আর শুধু অনুকরণে সীমাবদ্ধ থাকে না, রূপ নেয় অভিনয়ে। ঠিক এমনই এক পারফরম্যান্সে সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা সুনীল গ্রোভার।নেটফ্লিক্সে সম্প্রচারিত ‘দ্য গ্রেট ইন্ডিয়ান কপিল শো’র এক পর্বে আমির খানকে অনুকরণ করে সুনীলের অভিনয়…

‘বিষাক্ত’ প্রেমের গল্প, এই রাশমিকাকে আপনি চেনেন না

কাছাকাছি সময়ে মুক্তি পেয়েছিল দুই সিনেমা। তবে ‘থামা’ আর ‘দ্য গার্লফ্রেন্ড’-এর রাশমিকা মান্দানার মধ্যে আসমান আর জমিন ফারাক। বলিউড যেখানে তাঁর গ্ল্যামার পুঁজি করেছে, দক্ষিণি ইন্ডাস্ট্রি আস্থা রেখেছে অভিনয়ে। ‘থামা’র গানে যে আবেদনময়ী রাশমিকাকে দেখা যায়, কারণে-অকারণে ‘অ্যানিমেল’-এর মতো যাঁকে ‘শরীর সর্বস্ব’ বানানো হয়; দক্ষিণের ঘরের মেয়েকে নিয়ে দক্ষিণের নির্মাতারা সেখানে আস্থা রেখেছেন রাশমিকার সংবদেনশীলতায়।…