নীলফামারী-৪: বাঙালিপুরে ধানের শীষের জোয়ার, প্রতিটি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সংগঠনের বিশাল প্রচারণা
নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর: আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনে নির্বাচনী উত্তাপ তুঙ্গে। আজ সৈয়দপুরের ৩ নং বাঙালিপুর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডে ওয়ার্ডে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং এর সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে এক বিশাল নির্বাচনী প্রচারণা ও গণসংযোগ কর্মসূচি পালিত হয়েছে। সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সভাপতি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ…

