সৈয়দপুরে শিক্ষক সাইফুল আজমের ইন্তেকাল; কাল যোহরবাদ দাফন

এপিএন ডেস্ক : ৩ ফেব্রুয়ারি, ২০২৬

​নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার লক্ষণপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জনাব মো: সাইফুল আজম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

​আজ মঙ্গলবার

সন্ধ্যা ৮টা ৩০ মিনিটে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে (হার্ট অ্যাটাক) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

​পারিবারিক সূত্রে জানানো হয়েছে, আগামীকাল বুধবার  যোহর নামাজ শেষে মরহুমের নিজ বাসভবন প্রাঙ্গণে জানাজা অনুষ্ঠিত হবে এবং এরপর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

​সৈয়দপুরের এই গুণী শিক্ষকের অকাল মৃত্যুতে লক্ষণপুর স্কুল এন্ড কলেজ পরিবারসহ এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফেরাত কামনায় পরিবারের পক্ষ থেকে সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *