সৈয়দপুরে গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত গঠনে কাল ছাত্র-জনতার ক্যাম্পেইন​


​এপিএন ডেস্ক | আগামীকাল ৮ ফেব্রুয়ারি, ২০২৬


​দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে বেগবান করতে এবং ইতিবাচক পরিবর্তনের লক্ষ্যে আসন্ন গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে জনমত তৈরি ও সচেতনতা বৃদ্ধির ডাক দিয়েছে নীলফামারীর সৈয়দপুরের সর্বস্তরের ছাত্রসমাজ ও সাধারণ জনগণ।
​এই লক্ষ্যে আগামীকাল ০৮ ফেব্রুয়ারি (রবিবার) বিকেল ৩টায় শহরের ব্যস্ততম জিআরপি মোড়ে এক বিশাল ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
​আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের বর্তমান প্রেক্ষাপটে সচেতন নাগরিক হিসেবে ভোটাধিকার প্রয়োগ এবং সঠিক সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত জরুরি। মূলত সাধারণ মানুষকে গণভোটের গুরুত্ব বোঝাতে এবং ‘হ্যাঁ’ ভোটের পক্ষে উদ্বুদ্ধ করতেই এই প্রচারণামূলক সমাবেশের আয়োজন করা হয়েছে। গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে সচেতনতা।জিআরপি মোড়, সৈয়দপুর।বিকেল ৩:০০ ঘটিকা।
​উক্ত ক্যাম্পেইনে দল-মত নির্বিশেষে সৈয়দপুরের সচেতন ছাত্রসমাজ ও সর্বস্তরের সাধারণ জনগণকে যথাসময়ে উপস্থিত হয়ে গণতান্ত্রিক এই প্রক্রিয়াকে সফল করার আহ্বান জানানো হয়েছে। আয়োজক প্রতিনিধিরা জানান, “আপনাদের উপস্থিতিই এই ক্যাম্পেইনকে অর্থবহ করবে এবং দেশ গঠনে শক্তিশালী ভূমিকা রাখবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *