সৈয়দপুরে সংগঠনের নামে ‘অবৈধ’ জরিমানা
নিজস্ব প্রতিবেদক: নীলফামারী:
নীলফামারীর সৈয়দপুরে সরকারি বিধি লঙ্ঘন করে ‘বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টার ওনার্স এসোসিয়েশন’-এর নামে অবৈধভাবে জরিমানা আদায়ের অভিযোগ উঠেছে। এ বিষয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন জেলা সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, কোনো বেসরকারি সংগঠনের এভাবে জরিমানা করার কোনো আইনি বিধান নেই এবং তিনি কাউকে এমন কোনো দায়িত্ব দেননি।
সাংবাদিকদের বলেন সিভিল সার্জনের সাথে যোগাযোগ করা হলে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। কথোপকথনে উঠে আসে যে, সংগঠনটি জরিমানার রশিদ ব্যবহার করে ২০,০০০/ বিশ হাজার টাকা আদায় করেছে এবং এক্ষেত্রে সিভিল সার্জনের দোহাই দেওয়া হচ্ছে।
এ বিষয়ে সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক এপিএন টিভিকে বলেন, “ম্যাজিস্ট্রেট ছাড়া এভাবে জরিমানা করার কোনো বিধান নেই। আমি কাউকে এমন কোনো চিঠি দেইনি বা কাউকে এই দায়িত্ব দেইনি।”
স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে এমন কোনো নির্দেশনা বা অনুমতি প্রদান করা হয়নি।
অভিযোগ উঠেছে, সংগঠনটি সিভিল সার্জনের নাম ব্যবহার করে ল্যাব বা ক্লিনিক বন্ধ করে দেওয়ার ভয় দেখিয়ে এই অর্থ আদায় করছে। এ প্রসঙ্গে সিভিল সার্জন কঠোর অবস্থান নিয়ে বলেন, “আমি এ ধরনের কথা কেন বলতে যাব? আমি বিষয়টি খতিয়ে দেখব।”
প্রশাসনের অনুমতি ছাড়া একটি বেসরকারি সংগঠন কীভাবে ‘জরিমানা’ শব্দ ব্যবহার করে রশিদ প্রদান করছে,
প্রতিষ্ঠানকে এ ধরনের বিভ্রান্তিকর ও অবৈধ লেনদেন থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।

