সৈয়দপুরে মার্সেলের নতুন এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করলেন চিত্রনায়ক আমিন খান
নিজস্ব প্রতিবেদক: জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো জনপ্রিয় দেশীয় ইলেকট্রনিক্স ব্র্যান্ড মার্সেল-এর একটি নতুন এক্সক্লুসিভ শোরুম। ফিতা কেটে শোরুমটির শুভ উদ্বোধন করেন মার্সেলের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
উদ্বোধনী অনুষ্ঠানে মার্সেলের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন:
ইভা রিজওয়ানা, অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর, মার্সেল।
হাসান মো. রুহীন সাব্বির, হেড অব সেলস।
মো. মতিউর রহমান, হেড অব সেলস।
আহমেদ আসিফুর রহমান, এক্সিকিউটিভ ডিরেক্টর।মাহাবুবুল হাসান মিলটন, অ্যাডিশনাল অপারেটিভ ডিরেক্টর (ব্র্যান্ড ইনচার্জ)।কুদরত ই খোদা সাফওয়ান, ইনচার্জ, মার্সেল ডিস্ট্রিবিউটর নেটওয়ার্ক (নর্থ জোন)।শোরুমটির স্বত্বাধিকারী কিশোর কুমার রায়-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন:উজ্জল চন্দ্র রায়, পরিচালক , চেয়ারম্যান ট্রেডার্স,অধ্যক্ষ রেজাউল করিম,শফিকুল ইসলাম বাবু,জাহাঙ্গীর আলম সরকারএছাড়াওঅনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। উদ্বোধনের পর আমন্ত্রিত অতিথিরা শোরুমের বিভিন্ন পণ্য ঘুরে দেখেন। এখন থেকে স্থানীয় গ্রাহকরা হাতের নাগালে মার্সেলের উন্নত মানের রেফ্রিজারেটর, টেলিভিশন, এয়ার কন্ডিশনারসহ যাবতীয় ইলেকট্রনিক্স ও হোম অ্যাপ্লায়েন্স পণ্য এবং দ্রুত বিক্রয়োত্তর সেবা পাবেন বলে কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন।

