সৈয়দপুরে ট্যাপেন্ডাট্যাবলেট সহ যুবক আটক

নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর:

নীলফামারীর সৈয়দপুর উপজেলার ৩ নং বাঙালিপুর ইউনিয়নে নেশাজাতীয় ট্যাপেন্ডা

ট্যাবলেটসহ এক যুবককে আটক করেছে স্থানীয়রা।

​আটককৃত যুবকের নাম জামিল (২৬)। সে ওই ইউনিয়নের লক্ষণপুর পশ্চিম পাড়া এলাকার ভাটিয়া বাবুর ছেলে।

​স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় মাদকবিরোধী তৎপরতার অংশ হিসেবে তাকে সন্দেহজনক অবস্থায় তল্লাশি করা হয়। এসময় তার কাছ থেকে ট্যাপেন্ডা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

ওই এলাকায় মাদক নির্মূলে স্থানীয় প্রশাসন ও সামাজিক ও আলোপথ মানবাধিকার ফাউন্ডেশন সংগঠনগুলো দীর্ঘ দিন ধরে কাজ করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *