সৈয়দপুরে জেন্ডার সমতা ও নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধিতে ‘নাগরিক প্ল্যাটফর্ম’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

সৈয়দপুর: নীলফামারীর সৈয়দপুরে জেন্ডার সমতা অর্জন ও বৈষম্য নিরসনে নাগরিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ‘নাগরিক প্ল্যাটফর্ম’-এর ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ৫ মার্চ ২০২৬ তারিখে শহরের বিআরডিবি হলরুমে এই সভার আয়োজন করা হয়।

​বেসরকারি উন্নয়ন সংস্থা ‘ডেমোক্রেসিওয়াচ’-এর আয়োজনে এবং সিভিক এনগেজমেন্ট ফান্ড (CEF)-এর সহযোগিতায় অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা নূর মোহাম্মদ

​সভায় বক্তারা সমাজের সকল স্তরে জেন্ডার বৈষম্য দূরীকরণ এবং নাগরিক অধিকার প্রতিষ্ঠায় স্থানীয় জনগণের সরাসরি সম্পৃক্ততার ওপর গুরুত্বারোপ করেন। নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা বিগত তিন মাসের কার্যক্রম পর্যালোচনা করেন এবং আগামী দিনের কর্মপরিকল্পনা গ্রহণ করেন।

​অনুষ্ঠানে ডেমোক্রেসিওয়াচ ও ইউএসএস (USS)-এর প্রতিনিধিগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও নাগরিক প্ল্যাটফর্মের সদস্যরা উপস্থিত ছিলেন। প্রকল্পটি সুইজারল্যান্ড, কানাডা এবং ইউরোপীয় ইউনিয়নের অংশীদারিত্বে পরিচালিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *