সৈয়দপুরে ইউএনও’র উপস্থিতিতে মৎস্য চাষীদের মাঝে উপকরণ বিতরণ

এপি এন ২৪ টিভি , সৈয়দপুর:

নীলফামারীর সৈয়দপুর উপজেলায় মৎস্য উৎপাদন বৃদ্ধি ও চাষীদের উৎসাহিত করতে সরকারি রাজস্ব বাজেটের আওতায় মৎস্যচাষ উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩ মার্চ, ২০২৬) উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে এই উপকরণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারাহ ফাতেহা তাকমিলা। তাঁর উপস্থিতিতে উপজেলার মৎস্য অফিসার স্থানীয় মৎস্য চাষীদের হাতে বিভিন্ন উপকরণ তুলে দেন। ২০২৫-২৬ অর্থ বছরের রাজস্ব বাজেটের আওতায় ‘প্রদর্শনী পুকুরের উপকরণ বিতরণ’

অংশ হিসেবে এই সহায়তা প্রদান করা হয়।

উপজেলার ৩ নং বাঙালি পুর ইউনিয়নের লক্ষণপুর পাঠানপাড়া এলাকার সফল মৎস্য চাষী মো: মামুন ও ১ নং কামার পুকুর ইউনিয়নের কার্তিক চন্দ্র চৌধুরীকে

এই প্রদর্শনীর আওতায় আনা হয়েছে। উন্নত মানের মাছের সুষম খাদ্য (মেগা ফিড) এবং প্রদর্শনীর সাইনবোর্ড প্রদান করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার ফারাহ ফাতেহা তাকমিলা বলেন, “সরকার মৎস্য খাতের উন্নয়নে ব্যাপক কর্মসূচি হাতে নিয়েছে। আধুনিক পদ্ধতিতে মাছ চাষ করে চাষীরা যাতে স্বাবলম্বী হতে পারেন, সেজন্য আমরা সবসময় তাদের পাশে আছি।” সিনিয়র উপজেলা

মৎস্য অফিসার মো: আব্দুস সালাম ও ক্ষেত্র সহকারী জানান, প্রদর্শনী পুকুরগুলোতে নিয়মিত তদারকি এবং কারিগরি পরামর্শ প্রদান করা হচ্ছে যাতে চাষীরা সর্বোচ্চ ফলন পান।

বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল উচ্চ প্রোটিন সমৃদ্ধ মাছের ফিড,

অন্যান্য অর্থকরী মাছ চাষের প্রদর্শনী স্থাপনের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মাছের উৎপাদন বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *