সৈয়দপুরের সেলফির মোড়ে ঘরোয়া স্বাদে রসনাবিলাস: ভোজনরসিকদের পছন্দের শীর্ষে ‘জান্নাত হোটেল’

এপিএন ডেস্ক :সৈয়দপুর: নীলফামারী জেলার সৈয়দপুর উপজেলার ৩ নং বাঙ্গালীপুর ইউনিয়নের ডালিয়া ব্রিজ সংলগ্ন ‘সেলফির মোড়’ এলাকায় ঘরোয়া পরিবেশে সুস্বাদু খাবারের ঠিকানা হয়ে উঠেছে ‘জান্নাত হোটেল’। অভিজ্ঞ বাবুর্চির হাতের নিপুণ ছোঁয়ায় এখানে তৈরি হচ্ছে জিভে জল আনা সব দেশি খাবার।

​হোটেলটির স্বত্বাধিকারী মোঃ মাসুম প্রামাণিক জানান, অত্যন্ত পরিষ্কার-পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে গ্রাহকদের সেবা প্রদান করাই তাদের মূল লক্ষ্য। এখানে নিয়মিত মেনুর পাশাপাশি স্পেশাল আইটেম হিসেবে হাঁস, মুরগি, বিভিন্ন ধরনের মাছ, মাংস এবং ডিম পাওয়া যায়। বিশেষ করে মুরগির মাংস দিয়ে গরম গরম রুটি এলাকার ভোজনরসিকদের মধ্যে বেশ জনপ্রিয়তা পেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *