সৈয়দপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ ও ছাত্রনেতাদের উপস্থিতিতে ঢাকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত
এপিএন ডেস্ক : ঢাকা
রাজধানীতে সৈয়দপুরের বিশিষ্ট ব্যক্তিবর্গ, পেশাজীবী এবং বিভিন্ন রাজনৈতিক ও ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে এক বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বক্তারা সৈয়দপুরের উন্নয়ন এবং ছাত্র ও যুবসমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) রিউম্যাটলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. নজরুল ইসলাম, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) পরিচালক (বোর্ড, জনসংযোগ ও প্রটোকল) শিলাব্রত কর্মকার এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর ফিরোজ হোসেন রোকন।
রাজনৈতিক নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রেজোয়ান আক্তার পাপ্পু, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মামুনুর রশীদ মামুন।
সৈয়দপুর সমিতি, ঢাকার পক্ষ থেকে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কাজী আরিফ ও সদস্য সচিব আখেরুজ্জামান শাহ। এছাড়া ছাত্র সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকীব, সৈয়দপুর পৌর যুবদলের সদস্য সচিব মোঃ কামরান উদ্দিন এবং সৈয়দপুর রাজনৈতিক জেলা ছাত্রদলের সভাপতি আরমান হোসেন।
ঢাকাস্থ সৈয়দপুর ছাত্রকল্যাণ সমিতির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সমিতির তত্ত্বাবধায়ক তৌকির আহমেদ রানা, সভাপতি আব্দুর রউফ এবং সাধারণ সম্পাদক তাহমিদ হাসান।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রেজুয়ানুল বারী বাবু, সাজ্জাদুল ইসলাম রাশেদ, রাশেদ খান, হজরত আলী, আল মুসাভী নিহাল, শারমিন আরা তিশাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় বক্তারা ঢাকার মাটিতে সৈয়দপুরের মানুষের সেতুবন্ধন আরও দৃঢ় করার আহ্বান জানান।

