সেপাক টাকরোতে আইরিনের জয়জয়কার: উল্লাসিত বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক, সৈয়দপুর |

সৈয়দপুরের ক্রীড়াঙ্গনে এক নতুন নক্ষত্রের উদয় হয়েছে। সেপাক টাকরো খেলায় অসাধারণ নৈপুণ্য দেখিয়ে সাফল্যের শিখরে পৌঁছেছে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের গর্বিত এস এস সি পরীক্ষার্থী আইরিন। তার এই অনন্য অর্জনে এখন আনন্দের জোয়ার বইছে পুরো স্কুল জুড়ে। বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী আইরিনের এই সাফল্যে অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

​আইরিনের এই সাফল্যের পথচলা শুরু হয়েছিল ২০২২ সালে। ক্রীড়া শিক্ষক আব্দুস সালাম স্যারের হাত ধরে বিদ্যালয়ে প্রথমবারের মতো সেপাক টাকরো খেলার অনুশীলন শুরু হয়। সালাম স্যারের সঠিক দিকনির্দেশনা, অক্লান্ত পরিশ্রম এবং টেকনিক্যাল সাপোর্টের কারণেই আজ আইরিন এই অবস্থানে পৌঁছাতে সক্ষম হয়েছে। আইরিনের সাফল্যে পর্দার আড়ালের নায়ক হিসেবে কাজ করেছো কোস পরিচালক ববি

ভূমিকা আজ সর্বজনবিদিত।

​শুরু থেকেই এই খেলাটির প্রসারে এবং আইরিনের প্রতিভা বিকাশে বাঙ্গালীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজমুল হক

মহোদয় সব ধরনের সুযোগ-সুবিধা ও সহযোগিতা নিশ্চিত করেছেন। তার উৎসাহের পাশাপাশি বিদ্যালয়ের অন্যান্য সকল শিক্ষকগণও আইরিনের পাশে থেকেছেন ছায়ার মতো। সংশ্লিষ্ট সকলে তাদের প্রতি গভীর কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

সৈয়দপুরের গর্ব সেপাক টাকরো টিম

​’সেপাক টাকরো সৈয়দপুর টিম’-এর অনুপ্রেরণাদায়ী সদস্য হিসেবে আইরিন এখন অনেকের রোল মডেল। তৃণমূল পর্যায়ে সঠিক পরিচর্যা পেলে যে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ভালো করা সম্ভব, আইরিন তার উজ্জ্বল প্রমাণ। বিদ্যালয়ের শিক্ষকগণ আশাবাদ ব্যক্ত করেছেন যে, আইরিনের এই ধারা অব্যাহত থাকলে সে ভবিষ্যতে দেশের জন্য আরও বড় গৌরব বয়ে আনবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *