সংসদে সরকার দলীয় হুইপ হলেন দিনাজপুর-৪ আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।
এনামুল মবিন(সবুজ)স্টাফ রিপোর্টার.ত্রয়োদশ জাতীয় সংসদে হুইপ হিসেবে নিয়োগ পেয়েছেন দিনাজপুর-৪(চিরিরবন্দর-খানসামা) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।সোমবার (২ মার্চ) মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে জাতীয় সংসদ সচিবালয়ের সচিব কানিজ মওলা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ (হুইপস) অর্ডার, ১৯৭২ (১৯৭২ সালের পি.ও. ৬৪) এর ধারা ৩(১) অনুযায়ী মহামান্য রাষ্ট্রপতি ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ৬ জন সংসদ-সদস্যকে হুইপ হিসেবে নিয়োগ দিয়েছেন। তালিকায় পঞ্চম অবস্থানে রয়েছেন আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া।নেতাকর্মীদের আশা, তার নেতৃত্বে দিনাজপুর-৪ (চিরিরবন্দর-খানসামা)উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে। পাশাপাশি সংসদীয় কার্যক্রমে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের মাধ্যমে তিনি সরকারের নীতি বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন বলেও তারা প্রত্যাশা করেন।

