রংপুরের তারাগঞ্জে তেল সংকট গুজব পাম্প মোটরযান চালক মালিকদের সাথে প্রশাসনের আলোচনা

আশরাফুল ইসলাম, রংপুর জেলা প্রতিনিধি: (রংপুর): বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটে জ্বালানি সাশ্রয়ে সচেতনতা বৃদ্ধি ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে জ্বালানি (তেল) পেট্রোল পাম্প মালিক কর্মচারীদের সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলার তারাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদের হলরুমে ৯মার্চ এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মোনাববর হোসেনের সভাপতিত্বে বর্তমান বৈশ্বিক জ্বালানি পরিস্থিতির প্রেক্ষাপটের উপর নানাদিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কর্মীশনার ভূমি আসমা উল হুসনা, তারাগঞ্জ থানা ওসি রুহুল আমিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি, মোটরযান চালক ও মালিক, সাংবাদিকগণ ও বিভিন্ন পেশা শ্রেণির মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *