মানবাধিকার সুরক্ষায় ‘আলোপথ মানবাধিকার ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ

মানবাধিকার সুরক্ষায় ‘আলোপথ মানবাধিকার ফাউন্ডেশন’-এর কেন্দ্রীয় কমিটির আত্মপ্রকাশ

এপিএন টিভি | সৈয়দপুর

আজ রাত ৯ ঘটিকার সময় সৈয়দপুরের ‘ফুড পার্ক রেস্টুরেন্ট’-এ অসহায় মানুষের অধিকার রক্ষা এবং মানবিক সমাজ গড়ার প্রত্যয় নিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করলো ‘আলোপথ মানবাধিকার ফাউন্ডেশন’। এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনের কেন্দ্রীয় কমিটির উদ্বোধন ও পরিচিতি সভা-২০২৬ সম্পন্ন হয়েছে।

​ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম সরকার-এর সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় সংগঠনের ভিশন ও আগামী দিনের কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন সংগঠনের নির্বাহী সচিব মো: হাদী-উজ-জামান। সংগঠনের আর্থিক স্বচ্ছতা ও ভবিষ্যৎ তহবিলের গুরুত্ব নিয়ে আলোচনা করেন কোষাধ্যক্ষ মো: রুহুল আমিন।

​অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো: রাশেদ সিদ্দিকী

এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে উপস্থিত ছিলেন:

​১. মোঃ কাজী ফিরোজ আলম

২. মোঃ কাইওম খান (ডলফিল)

৩. মোঃ আব্দুস সামাদ মন্ডল

৪. এম.এ.পারভেজ (লিটন)

৫. সাকির হোসেন বাদল

৬. মোঃ আব্দুল খালেক সাবু

৭. মোঃ রাশেদ সদ্দিকী

৮. মোঃ শরিফুল ইসলাম

৯. মোঃ আব্দুর রহমান

​সভাপতির বক্তব্যে কৃষিবিদ মো: জাহাঙ্গীর আলম সরকার বলেন, “মানবাধিকার কোনো করুণা নয়, এটি মানুষের জন্মগত অধিকার। সমাজে যারা পিছিয়ে পড়া এবং নির্যাতিত, তাদের পাশে দাঁড়াতেই ‘আলোপথ মানবাধিকার ফাউন্ডেশন’-এর জন্ম। আমরা একটি স্বচ্ছ ও জবাবদিহিমূলক সংগঠনের মাধ্যমে দেশের প্রতিটি কোণায় সেবার আলো পৌঁছে দিতে চাই।”

​অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মানবাধিকার রক্ষা একটি বড় চ্যালেঞ্জ। সেই চ্যালেঞ্জ মোকাবিলায় এই ফাউন্ডেশন মাঠ পর্যায়ে কাজ করবে এবং আইনি ও সামাজিক সহায়তা প্রদানের মাধ্যমে মানুষের আস্থার প্রতীক হয়ে উঠবে।

​কমিটির সদস্যদের পরিচিতি পর্ব শেষে সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও দেশবাসীর কল্যাণ কামনায় করেন ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *