নীলফামারীতে প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী:
বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক ও ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশন, নীলফামারী জেলা শাখার উদ্যোগে আলোচনা, দোয়া ও ইফতার মাহফিল-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (৯ মার্চ) নীলফামারী শহরের ‘স্কাই ভিউ রেস্টুরেন্টে’ এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর সিভিল সার্জন ডা. মো. আব্দুর রাজ্জাক। প্রধান অতিথির বক্তব্যে তিনি বেসরকারি স্বাস্থ্যসেবার মান বজায় রাখা এবং সাধারণ মানুষের সেবায় আন্তরিক হওয়ার আহ্বান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন:
- ডা. আবু হেনা মোস্তফা কামাল, ইউএইচএফপিও (সদর), নীলফামারী।
- জনাব আব্দুল্লাহ আল মামুন, এডি, পরিবেশ অধিদপ্তর, নীলফামারী।
- জনাব মো. আনিসুর রহমান খান, পরিচালক (টিএনসি), নীলফামারী।
- জনাব মো. বাদশাহ মাসউদ আলম, উপ-সহকারী পরিচালক, ফায়ার সার্ভিস, নীলফামারী।
এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. সৈয়দ মামুনুর রশিদ এবং সামসুর রহমান কোয়েলসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয় এবং এরপর সকলে মিলে ইফতার করেন। নীলফামারী জেলার বেসরকারি চিকিৎসা খাতের সাথে সংশ্লিষ্ট বিপুল সংখ্যক সদস্য এবং সুধীজন এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন।

