চিরিরবন্দরে দরিদ্র-সুবিধাবঞ্চিত শীতার্তদের মাঝে সীমান্ত ব্যাংকের শীতবস্ত্র বিতরণ
এনামুল মবিন(সবুজ) স্টাফ রিপোর্টার. দিনাজপুরের চিরিরবন্দরে শীতের তীব্রতায় যখন দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের নিত্যদিনের জীবনযাত্রাকে ব্যাহত করছে ঠিক তখনই মানবিক সহায়তার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে সীমান্ত ব্যাংক (বর্ডার গার্ড বাংলাদেশ)। সীমান্ত ব্যাংক চিরিরবন্দর শাখার উদ্যোগে রবিবার ১৮ জানুয়ারি বিকাল ৩টায় উপজেলার পুনট্টি ইউনিয়নের আমতলী দ্বিমূখী উচ্চ বিদ্যালয় চত্বরে ২০০ জন অসহায়, দরিদ্র ও…

